ভোলা কোর্ট পুলিশের সদস্য মো. শাহাবুদ্দিনের (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরের দিকে ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিসারপাড়ার একটি ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
শাহাবুদ্দিন প্রায় দুই বছর ধরে কোর্ট পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর ইউনিয়নের আদম আলী ফকিরের ছেলে।
ভোলা কোর্ট ইন্সপেক্টর মো. নাছির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, কনস্টেবল শাহাবুদ্দিন অফিসারপাড়ায় একটি ভাড়া বাসায় তাঁর পরিবার নিয়ে বসবাস করতেন। চলতি বছরের ৪ মে এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে পরীক্ষা খারাপ হওয়ায় শাহাবুদ্দিনের একমাত্র মেয়ে তৈয়বা জাহান চৈতি (১৬) আত্মহত্যা করে। ওই ঘটনার পর থেকে শাহাবুদ্দিন মানসিকভাবে খুব ভেঙে পড়েন। এরপর স্ত্রীকে নিয়ে ভোলার ওই বাসায় বসবাস করছিলেন তিনি। তাঁর স্ত্রী অসুস্থ হওয়ায় কয়েক দিন আগে চিকিৎসার জন্য বরিশালে যান। এর পর থেকে বাসায় একাই ছিলেন শাহাবুদ্দিন। আজ সকালে নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ায় এবং মোবাইল ফোনে যোগাযোগ করেও না পাওয়ায় এক সহকর্মী তাঁর বাসায় যান। সেখানে ঘরটি ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে বাড়ির মালিক ও ভোলা সদর মডেল থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার করে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, কোর্ট পুলিশ সদস্য শাহাবুদ্দিনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বিকেলে ভোলা পুলিশ লাইনসে তাঁর জানাজা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে ভোলা সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে বলেও জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চর রমজানবেগ এলাকায় মেঘনা নদীর কচুরিপানার ভেতর দুটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে গজারিয়া থানা-পুলিশ ও নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। মরদেহ দুটি উদ্ধারের
১১ মিনিট আগে
নওগাঁর মান্দায় মান্দা-নিয়ামতপুর সড়কের শান্তা ব্রিজ এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহজাহান আলী (৪৫) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার দুপুরে দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৫ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে গলায় বেল্ট প্যাঁচানো অবস্থায় বুলবুল হাওলাদার (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার ৬ নম্বর কুশংগল ইউনিয়নের পশ্চিম কুশাঙ্গল এলাকায় বাড়ির কাছের একটি গাছের সঙ্গে হেলানো অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
১৭ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে লিপ্ত থাকার অভিযোগ অনুসন্ধানে ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১৭ মিনিট আগে