
যশোরের ঝিকরগাছায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে উপজেলার একটি গ্রামের লিচুবাগানে এ ঘটনা ঘটে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঝিকরগাছা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার করে। পরে অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোন নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে সন্ধ্যায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার একটি ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাপ্পী, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাবেদ হোসেন ও আমিনুর রহমান। এ ঘটনায় ওই তরুণী থানায় মামলা করবেন বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, জেলার মনিরামপুর উপজেলার এক তরুণী (১৯) বেনাপোলে খালার বাড়ি থেকে ফিরছিলেন। পথিমধ্যে চার যুবকের সঙ্গে তাঁর পরিচয়। এ সময় তাঁরা ওই তরুণীকে ফুলবাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে একটি লিচুবাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যান। পরে স্থানীয়দের মাধ্যমে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে। এরপর সন্ধ্যায় অভিযুক্ত চার যুবককে আটক করা হয়।
খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা বলেন, ‘কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো অপরাধীর ঠাঁই নেই। অভিযুক্ত দুজনকে বহিষ্কার করা হয়েছে।’
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘ওই তরুণীকে ভুল বুঝিয়ে পটুয়াপাড়া গ্রামে আসামি জাবেদ হোসেনের লিচুবাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁরা তরুণীকে ধর্ষণ করেন। মেয়েটি ফোনে ঝিকরগাছা থানা-পুলিশকে ঘটনা জানায়। খবর পেয়ে তাঁকে উদ্ধার করেছি। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

ঈদের পর আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে সংগঠনের নাম, আহ্বায়ক কমিটি— যার মাধ্যমে ঢাকায় বসবাসরত মিরসরাই উপজেলার মানুষদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণে একসঙ্গে কাজ করবে।
২ মিনিট আগে
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় আলম তাজ একা ছিলেন। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তাঁর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করার ফলে মুখমণ্ডল থেঁতলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরি শাবল জব্দ করেছে।
৩৫ মিনিট আগে
ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষিজমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য...
১ ঘণ্টা আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে