
মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেছেন, মাদক শুধু যুবসমাজকে ধ্বংস করে না, একটি সুন্দর দেশকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে। মাদক নির্মূল করতে হলে শিক্ষার মানোন্নয়ন করতে হবে। আমাদের শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ভালো কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে হবে। তাহলে সামাজিক যে অবক্ষয়, মাদক, তা আস্তে আস্তে নির্মূল করা যাবে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সন্ধানী স্কুল অ্যান্ড কলেজে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী পরিচালক মো. আবু জাফর মতবিনিময় সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মো. মোশাররফ হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের সংস্কৃতিবিষয়ক শিক্ষক শুকেশ চন্দ্র বিশ্বাস।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কাস্টমস কর্মী রাকিব রায়হান হত্যার বর্ণনায় নতুন তথ্য দিয়েছে পুলিশ। ছুটিতে বাড়িতে এলে তাঁকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করিয়ে অচেতন করে হত্যা করেন কেয়ারটেকার রাজু। পরে লাশ টয়লেটে নিয়ে গরুর মাংস কাটার ‘খাইট্টায়’ রেখে ১৫ টুকরো করা হয়।
৮ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে দুই পুলিশ সদস্য জনরোষে আহত হওয়ার ঘটনায় ২০ জনের নামসহ ২৫০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার রাতে দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়। গ্রামবাসীদের দাবি, গণহারে মামলা করায় এলাকায় গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়েছে।
২৩ মিনিট আগে
অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় আওয়ামী যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) চেয়ারম্যান শেখ ফজলে শামসসহ (পরশ) পাঁচজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান আজ বৃহস্পতিবার নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে
জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর তথ্য অনুযায়ী, প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ১৩ লাখ ৩৪ হাজার ১০৫ এবং নারী ১০ লাখ ২৭ হাজার ৪৯৯। প্রতিবন্ধী ব্যক্তিদের জরিপ ২০২১ অনুযায়ী, প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ২৬ লাখ ৮০ হাজার এবং নারী ১৯ লাখ ৩০ হাজার। প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপে প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ২১ লাখ ৯৭ হাজার এবং
১ ঘণ্টা আগে