
জেব্রা ক্রসিং ব্যবহার করে নিরাপদে রাস্তা পারাপার এবং ট্রাফিক আইন মেনে চলতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন বক্তারা। তাঁরা বলেছেন, সড়ক দুর্ঘটনা কমাতে আইন মেনে চলার পাশাপাশি চালক ও পথচারীদের সচেতন ও দায়িত্বশীল আচরণ জরুরি।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক সচেতনতামূলক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
আজ রোববার বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেল এ সভার আয়োজন করে। এতে বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেয়।
আলোচনা সভায় শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের যথাযথ ব্যবহার, ট্রাফিক সংকেত ও সড়কচিহ্ন মেনে চলা এবং গণপরিবহনে যাত্রী হিসেবে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি চালক ও পথচারীদের দায়িত্ব-কর্তব্য, সড়কের নিরাপদ নকশা এবং ট্রাফিক আইন বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু অবকাঠামো নির্মাণ বা আইন প্রয়োগের বিষয় নয়। এর জন্য প্রয়োজন ব্যক্তিগত সচেতনতা, দায়িত্বশীল আচরণ ও সম্মিলিত উদ্যোগ। শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক জ্ঞান ও দায়িত্ববোধ তৈরি করা গেলে ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
আলোচনা সভার শেষাংশে শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তাবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট, প্রসপেক্টাস ও ট্রাফিক সাইনসংক্রান্ত সচেতনতামূলক উপকরণ বিতরণ করা হয়।
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসের এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে বিআরটিএর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা আক্তার, বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উপপরিচালক আইনুল হুদা, সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, মোটরযান পরিদর্শক মোহাম্মদ রানা, ট্রাফিক ইন্সপেক্টর মনীর আহম্মদ এবং জাতীয় সড়ক নিরাপদ আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ মাকফি। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

তসলিম উদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং লাঠিতে ভর দিয়ে চলাফেরা করতেন। গত ৮ অক্টোবর তিনি বাড়িতেই ছিলেন। তবে পরদিন সকাল থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর আজ রোববার বিকেলে বাড়ির উত্তর পাশের ডোবায় তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।
১৫ মিনিট আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় আগাছানাশক পান করার পর শফিকুল ইসলাম (৬১) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহের কথা জানানো হয়নি।
১৯ মিনিট আগে
মাদারীপুরে বিভিন্ন সময় জব্দ করা ১০ হাজার কেজি অবৈধ পলিথিন নিলামে বিক্রি করেছে প্রশাসন। আজ রোববার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসনের কার্যালয়ের পেছনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেদ কবির ও পরিবেশ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক আরিফুল ইসলামের উপস্থিতিতে এগুলো নিলামপ্রাপ্ত প্রতিষ্ঠানক
২২ মিনিট আগে
মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জন্য বরাদ্দ করা প্রায় পাঁচ টন চাল গোপনে বিক্রির পর পরিবহনের সময় জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেছে। বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রশাসন।
৩৮ মিনিট আগে