
সারের জন্য হাহাকার, এক ডিলারের দোকান থেকে আরেক ডিলারের দোকানে দৌড়াদৌড়ি, অতিরিক্ত দামে কৃষকের সার কিনতে বাধ্য হওয়ার ঘটনার মধ্যেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ জানালেন, দেশে সারের কোনো সংকট নেই। সেই সঙ্গে তিনি এ-ও জানান, বর্তমানে দায়িত্বে থাকা কোনো সার ডিলারের ডিলারশিপ বা লাইসেন্স বাতিল করা হচ্ছে না। কৃষকদের অগ্রিম সার না কেনারও আহ্বান জানান তিনি।
আজ বুধবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মধ্যে হুইলচেয়ার, ছাত্রীদের মধ্যে বাইসাইকেল এবং শিক্ষার্থীদের মধ্যে ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শাহে আলম বলেন, সার বিতরণ নিয়ে ডিলারদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল, তা দূর করতে গতকাল মঙ্গলবার একটি পরিপত্র জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমানে দায়িত্বে থাকা ডিলাররাই সার উত্তোলন ও বিক্রির সঙ্গে যুক্ত থাকবেন। কোনো ডিলারের লাইসেন্স বাতিল করা হচ্ছে না।
প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ইউরিয়া, টিএসপি ও ডিএপি সার সরকারের হাতে মজুত রয়েছে। দেশের ১৩৩টি গুদাম ও ৩৩টি বাফার গুদামে সার সংরক্ষিত আছে। তাই সার নিয়ে কৃষকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
গত সোমবার মন্ত্রিসভা কমিটির সভায় প্রধানমন্ত্রী কৃষি মন্ত্রণালয়কে সহযোগিতা করার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন বলেও জানান শাহে আলম। সার সরবরাহ ও বিতরণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ওই কমিটি।
সামনে আলু ও রবি শস্যের মৌসুম থাকায় কৃষকদের কেউ কেউ আগাম টিএসপি ও ডিএপি সার কিনছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘অগ্রিম সার কেনার কোনো প্রয়োজন নেই। এতে বাজারে অযথা আতঙ্ক তৈরি হচ্ছে। কৃষকদের প্রয়োজন অনুযায়ী যথাসময়ে সার সরবরাহ করা হবে।’
মীর শাহে আলম জানান, কিছু কৃষক অগ্রিম সার কিনতে যাওয়ায় এবং কয়েকজন ডিলার সময়মতো সার উত্তোলন ও বিতরণ না করায় সাময়িক সমস্যা তৈরি হয়েছিল। সার উত্তোলন বা বিতরণে বিলম্বকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারকে হেয় করার উদ্দেশ্যে বিচ্ছিন্নভাবে সৃষ্ট ঘটনাগুলোর ক্ষেত্রেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
কৃষকদের আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, কোন ফসলের জন্য কখন কতটুকু সার প্রয়োজন, তার হিসাব সরকারের কাছে রয়েছে। চাহিদা অনুযায়ী যথাসময়ে ডিলার ও খুচরা ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বরিশালের মুলাদীতে এক বাক্প্রতিবন্ধী তরুণীকে (২৯) ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তরুণীর মা বাদী হয়ে ইকবাল চৌকিদার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করেন। ইকবাল চৌকিদার উপজেলার গাছুয়া ইউনিয়নের গাছুয়া গ্রামের জিন্নাত আলী চৌকিদারের ছেলে।
২ মিনিট আগে
বগুড়ার শেরপুরে পল্লী চিকিৎসকের ‘ছোট অপারেশনের’ পর পাঁচ বছরের শিশু ওসমান আলীর শারীরিক অবস্থার অবনতি হওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, যৌনাঙ্গে কাটাছেঁড়ার পর শিশুটির প্রস্রাব বন্ধ হয়ে পেট ফুলে যায়। সে এখন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
৫ মিনিট আগে
নিয়মিত টহল পরিচালনাকালে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সীমান্ত এলাকায় কয়েকজনের সন্দেহজনক গতিবিধি শনাক্ত করা হয়। পরে বিজিবি সদস্যরা দেখতে পান, মিয়ানমার থেকে ৬ জন ব্যক্তি পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। বিজিবির টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা হাতে থাকা পোটলাগুলো...
১৪ মিনিট আগে
বগুড়ার ধুনট উপজেলায় ১৪ বছর বয়সী বাক্প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর, অ-আপসযোগ্য এবং ফৌজদারী অপরাধ হওয়া সত্ত্বেও এলাকাবাসী বিষয়টি সালিসে মীমাংসার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত মীমাংসা না হওয়ায় গতকাল মঙ্গলবার রাতে রফিকুল ইসলাম মধু (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণে
২৬ মিনিট আগে