
শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ হাসমত আলী হাসু (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার বিশগিরিপাড়া এলাকা মৃত লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে হাসুর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর ঘর থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, আটক ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যশোরের মনিরামপুরে প্রতিবন্ধী স্বামীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। নিহত ওই ব্যক্তির নাম আরিফুর রহমান (৮০)। তিনি উপজেলার হরিহরনগর ইউনিয়নের মদনপুর গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী অভিযুক্ত শেফালি বেগমকে (৫৫) জিজ্ঞাসাবাদের
৪ মিনিট আগে
চট্টগ্রামে সীতাকুণ্ডে গলার শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার ও পরে হাসপাতালে মারা যাওয়া শিশু জান্নাতুল নাইমা ওরফে হীরামনি (৭) হত্যা মামলার রায় পিছিয়েছে। বৈরী আবহাওয়ার কারণে আদালত মামলার ঘোষণার দিন পিছিয়ে আগামী বৃহস্পতিবার নির্ধারণ করেছেন।
৮ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর পরীক্ষার উত্তরপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর শিক্ষার মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উত্তরপত্রে প্রশ্নের উত্তর না লিখে শিক্ষককে ‘বাবা’ সম্বোধন করে নম্বর দেওয়ার আবেদন জানানো হয়, যা নিয়ে সামাজিক
২৩ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রিপোর্টার্স ইউনিটির (রুরু) ২০২৫-২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূর আহসান মৃদুল সভাপতি এবং দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইবতেসাম শান্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২৯ মিনিট আগে