
ভারতের ওডিশা উপকূলে পানামার পতাকাবাহী জাহাজ ‘এমভি ওশান উইনার’ ডুবে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার মো. আবদুল্লাহ আল মামুন। তিনি সাতক্ষীরা পৌরসভার আমতলা এলাকার ড. আব্দুর রহিমের পুত্র।
আল মামুনের বড় ভাই আব্দুল্লাহ আল বাকি বলেন, ‘গত বুধবার পরিবারের সঙ্গে মামুনের কথা হয়েছিল। এরপর থেকে তাঁর সঙ্গে আর কথা হয়নি। সংবাদমাধ্যম বা প্রশাসনের মাধ্যমে আমরা কোনো হালনাগাদ তথ্যও পাচ্ছি না। সবাই খুব টেনশনে আছে।’
নিখোঁজ ইঞ্জিনিয়ারের বাবা ড. আব্দুর রহিম বলেন, চাকরির প্রয়োজনে ছেলে মাসের পর মাস সমুদ্রে থাকে। ফোন কলগুলোই ছিল যোগাযোগের মাধ্যম। কিন্তু বুধবারের পর থেকে তাঁর কোনো খোঁজ পাচ্ছি না। জাহাজ ডুবে যাওয়ার পর এত দিন পার হলো, অথচ ছেলে বেঁচে আছে কি না—সেই নিশ্চিত খবরটুকুও আমরা পাচ্ছি না। ফোন বাজলেই বাচ্চারা ছুটে যাচ্ছে। সরকারের কাছে আমাদের জোর দাবি, ছেলের সঠিক খবর দেওয়া হোক।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মিস কায়সার আজিজ বলেন, ‘বিষয়টি জেনে আমি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ে জানিয়েছি।’

রংপুরের গঙ্গাচড়ায় সারের ডিলার (প্রস্তাবিত) নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের নেতাদের স্বজনেরা-যাঁরা ব্যবসায়ী নন- বেশি নিয়োগ পেয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ বঞ্চিতদের অনেকেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে।
১১ মিনিট আগে
‘আমি এখন নিঃস্ব, কোথায় থাকব, তা-ও জানি না।’ পদ্মার ভাঙনে বসতভিটা হারিয়ে এমনই অনিশ্চয়তায় দিন কাটছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাদশাপাড়ার বাসিন্দা বাবুল আলীর। চার দশক ধরে যে ভিটায় সংসার করেছেন, তিন সপ্তাহ আগে সেটিও নদীতে বিলীন হয়েছে। স্ত্রী ও চার সন্তান নিয়ে এখন আশ্রয় নিয়েছেন
১৪ মিনিট আগে
পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটে গোডাউনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আজকের পত্রিকাকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ১০টি ইউ
১ ঘণ্টা আগে
পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, চকবাজারের সড়কগুলো দখলমুক্ত থাকলে ফায়ার সার্ভিসের গাড়ি আরও দ্রুত ঘটনাস্থলে
১ ঘণ্টা আগে