রাজধানীর কদমতলীতে শামসুদ্দিন খান (৬০) নামের বিএনপির এক স্থানীয় নেতা ছুরিকাঘাতে আহত হয়েছেন। পরিবার বলেছে, পুরোনো রাজনৈতিক বৈরিতার জেরে তাঁর ওপর হামলা করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে মাতুয়াইল মেডিকেল রোডে এ ঘটনা ঘটে। আহত শামসুদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী শান্ত আহমেদ বলেন, ‘দুপুরের দিকে আমরা বন্ধুরা মিলে চা খাচ্ছিলাম। হঠাৎ চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি, শামসুদ্দিন পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। এরপর দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।’
শান্ত আরও বলেন, আহত শামসুদ্দিন বলেছেন, রাকিব নামের এক যুবক তাঁকে ছুরি মেরেছেন।
হাসপাতালে আহত শামসুদ্দিনের ভাই আজিমউদ্দিন খান বলেন, তাঁর ভাই মাতুয়াইল মাতৃসদন ইউনিট বিএনপির সভাপতি এবং শামীমবাগ পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক।
আজিমউদ্দিন বলেন, তাঁর ভাই শামসুদ্দিন দুপুরে নামাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন। মেডিকেল রোডে পৌঁছালে হঠাৎ পেছন থেকে রাকিব তাঁকে ছুরিকাঘাত করেন।
আজিমউদ্দিন অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা শামিম ওরফে পেটকাটা শামিমের সঙ্গে তাঁর ভাইয়ের রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। তার জেরেই ইমরান, রাকিবসহ কয়েকজন তাঁকে ছুরিকাঘাত করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, দুপুরে কদমতলীর মাতুয়াইল থেকে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসেন ওই ব্যক্তি। দুপুরে জরুরি বিভাগে তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। বিষয়টি কদমতলী থানা-পুলিশ তদন্ত করছে।

জয়নাল আবদিন বলেন, ‘ফেনীর চারপাশেই সীমান্ত। প্রায় সব সীমান্ত দিয়েই চোরাচালান হচ্ছে। অনেক ছোট ছোট ছেলে নেশা করে রাস্তায় ঘুরে বেড়ায়। শুধু প্রশাসনের পক্ষে এসব দমন করা সম্ভব নয়। রাজনীতিবিদ, অভিভাবক ও সমাজের সচেতন মানুষকে এগিয়ে এসে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।’
৩ মিনিট আগে
আজ শনিবার রুমা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুর্গম লিনতং পাড়ায় হামের উপসর্গে শৈলুং খুমীর ছেলে পলি খুমী (৯) এবং টয়সাং খুমীর মেয়ে নাটয়ী খুমী (৬) মারা যায়। এ নিয়ে গত পাঁচ দিনে একই ধরনের উপসর্গে মৃতের সংখ্যা পাঁচজনে পৌঁছেছে বলে স্থানীয়দের দাবি। তবে নিহত অন্য তিন শিশুর পরিচয় নিশ্চিতভাবে জানা যায়নি।
২২ মিনিট আগে
স্বাধীন তদন্ত কমিশনের (বিডিআর হত্যাযজ্ঞ বিষয়ক) সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন বলেন, ২০০৯ সালের বিডিআর হত্যাযজ্ঞের বিচার দাবিকারীরা দীর্ঘদিন হয়রানির শিকার হয়েছেন। তদন্তে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার দাবি তুলে ধরে হত্যাকাণ্ডে বহিরাগতদের সম্পৃক্ততা...
১ ঘণ্টা আগে
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ঢাকা মহানগরীতে চলমান বাস রুট পুনর্বিন্যাস (রুট রেশনালাইজেশন) কার্যক্রমে অচল রুট বাতিল এবং ফিটনেসবিহীন এক হাজারের বেশি বাস দ্রুত অপসারণের সিদ্ধান্ত হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) কার্যালয়ে...
১ ঘণ্টা আগে