Ajker Patrika

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, সর্বোচ্চ মিরপুরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, সর্বোচ্চ মিরপুরে

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ১০৩জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর এলাকা থেকে। এ ছাড়া একই সময়ে বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

আজ শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১০৩ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, উত্তরা বিভাগে ৫৩ জন, ওয়ারী বিভাগে ৫২ জন, লালবাগ বিভাগে ৫০ জন, গুলশান বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৪৭ জন, রমনা বিভাগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ ১৮ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২টি হাত বোমা, ৮টি ছুরি, ২টি চাপাতি, ১টি রাম দা, ১টি অটোরিকশা এবং ১১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া মাদকদ্রব্যের মধ্যে ৫ হাজার ৭২০টি ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা ও ৫ বোতল দেশি মদ জব্দ করার পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত