
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় রামদেবপুর গ্রামে টাঙ্গন নদের ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। আজ বুধবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে বাস্তবায়নাধীন এ কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পাউবোর নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি মঈনুল হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পাউবোর নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, রামদেবপুর এলাকায় টাঙ্গন নদের প্রায় ১৮০ মিটার অংশে সাড়ে ৭ হাজার বালুভর্তি জিও ব্যাগ ফেলা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ২৭ লাখ টাকা। কাজটি সম্পন্ন হলে নদীভাঙনের ঝুঁকি থেকে অন্তত ২০০টি পরিবার সুরক্ষা পাবে বলে জানান তিনি।

রংপুর জেলার বাসিন্দা আলতাব হোসেন প্রায় আড়াই বছর আগে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ হিসেবে যোগ দেন। গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মুশুরিয়াঘোনা এলাকায় এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী আটক করে।
১৪ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়া পাঁচ বছর বয়সী শিশু নূরি খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২৮ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার বিকেলে মিরপুর উপজেলার শিমুলতলা এলাকার মীর আব্দুল করিম কলেজসংলগ্ন পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস। উদ্ধারকারী সংস্থার তথ্যমতে,
৩৪ মিনিট আগে
বাগেরহাটের সদর উপজেলায় পরিত্যক্ত একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের জাফরের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩৯ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মণ্ডল বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যার একাধিক মামলার আসামি।
৪১ মিনিট আগে