
চাঁদপুরের কচুয়া পৌরসভায় চাঞ্চল্যকর চুরির রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার তাঁতীবাজার থেকে চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার হোমনা থানার নিকলি ইউনিয়নের মৃত আকবর আলীর ছেলে মো. ইব্রাহিম (৫০) ও মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মহর মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (৪০)।
পুলিশ জানায়, বাসা ভাড়া নেওয়ার কথা বলে গত ২৭ জুন কচুয়া পৌরসভার ওয়ালটন প্লাজার পাশের একটি বিল্ডিংয়ে নুরুল ইসলামের বাসায় ঢোকেন চার-পাঁচজন ব্যক্তি। কৌশলে তাঁরা নুরুল ইসলামের স্ত্রীর সঙ্গে কথা বলার একপর্যায়ে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। এতে ওই দম্পতি অচেতন হয়ে পড়লে চক্রটি আলমারিতে থাকা প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ৬ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও ড্রয়ারে থাকা নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
পরে এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার ডেমরা এলাকা থেকে ইব্রাহিম ও মুন্সিগঞ্জের লৌহজং থেকে বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার তাঁতীবাজার এলাকার একটি স্বর্ণের দোকান থেকে ৩ ভরি ১ আনা ৪ রতি স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
৯ মিনিট আগে
আমার কথা বা ব্যবহারে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা করে দিয়েন। আমি অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে জীবন পার করতেছি, আমার দ্বারা আর বেঁচে থাকা সম্ভব না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না বা কাউকে যেন দোষারোপ করা না হয়—সবার কাছে আমার অনুরোধ থাকল। এখন সবাই সুখে-শান্তিতে থাকুক।
২১ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি বাজারে দোকানঘরসহ ৭ দশমিক ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বেড়বাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা এস এ শাহীন।
২৬ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৩৩ মিনিট আগে