বরিশালের মেহেন্দীগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার পৌরসভার খরকী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো উপজেলার খরকী এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে নাহিয়ান (৮) ও ইউসুফ তালুকদারের ছেলে ইয়াকুব (৮)। তারা দুজনই খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ নাহিয়ান ও ইয়াকুব বিদ্যালয়ে যায়। দুপুরে ছুটি হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেল ৫টার দিকে বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি পুকুরঘাটে দুই শিশুর জুতা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা পলাশ হোসেন বলেন, নাহিয়ান ও ইয়াকুব প্রতিদিন একসঙ্গে স্কুলে যেত এবং বাড়ি ফিরত। সময়মতো বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিষয়টি এলাকাবাসীকে জানান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনীল চন্দ্র দাস বলেন, ‘দুই শিশুই বিদ্যালয়ে উপস্থিত ছিল। দুপুর পৌনে ১২টার দিকে ছুটি হওয়ার পর তাদের বাড়ি যাওয়ার কথা। বিকেলে তাদের মৃত্যুর খবর শুনে আমি স্তব্ধ হয়ে গেছি।’
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনি উদ্দিন জানান, তিনি এমন খবর শুনেছেন। লোক পাঠিয়ে খোঁজ নিয়ে দেখবেন।

চলন্ত ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে পশ্চিমাঞ্চল রেলওয়ের জুনিয়র ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই) সুমন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৩ মিনিট আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৭ মিনিট আগে
২০ জুলাই রাতে বিশ্বকাপের ফুটবল খেলা দেখার জন্য এলাকায় ভূরিভোজের আয়োজন করা হয়। এতে কলাগাছের পাতায় খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়। এ সময় ইসমাইল হোসেন বিরোধপূর্ণ জমির কলাগাছ থেকে পাতা কাটার সিদ্ধান্ত নেন।
৯ মিনিট আগে
আটক দুই ব্যক্তি পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় র্যাব বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
১৩ মিনিট আগে