
বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান ভাঙচুর, হামলা ও দুই নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ব্রজমোহন কলেজ (বিএম) ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন-সহ তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এ সময় দোকান থেকে টাকা ছিনতাইয়েরও অভিযোগ উঠেছে।
এই ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা-কর্মীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী নতুন বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে।
গতকাল সোমবার রাতে নগরীর নতুন বাজার মরকখোলার পুল এলাকায় এই ঘটনা ঘটে। আহত দোকানি রেনু বেগম ও মালা আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ফয়সাল হোসেন বলেন, মড়কখোলার পোলের নিচে এক নারীর ভাজাপোড়ার দোকান ভাঙচুর করেছে বিএম কলেজের ছাত্ররা। এটা নিয়ে উত্তেজনা দেখা দেয়।
ঘটনার শিকার রেনু বেগম অভিযোগ করেন, দুপুরে কাউনিয়ার বাগানবাড়ি এলাকায় ছাত্রদলের নিজেদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল। যাদের সঙ্গে ঝামেলা হয়েছে তারা নাকি আমার রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করে এবং দোকানের সামনে দাঁড়িয়ে থাকে, এমন অভিযোগ তুলে আমার দোকানে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনসহ তার অনুসারীরা হামলা চালিয়েছে। ২৫-২০টি মোটরসাইকেলে করে অর্ধশত লোক এসে হামলা করে। আমাকে এবং আমার বোনকে শাড়ি ধরে টেনে হিঁচড়ে মারধর করেছে। আমার দোকানের খাবার রাস্তায় ফেলে দিয়েছে তারা। আমি এর সঠিক বিচার চাই।
রেনুর বোন মালা আক্তারের অভিযোগ, নারী হওয়া সত্ত্বেও আমাদের মারধর করাসহ যা যা করেছে তা বলার মতো না। আমাদের ক্যাশ বাক্স থেকে ৬ হাজার টাকা ছিনতাই করেছে। জানতে পেরেছি বিএম কলেজ ছাত্রদলের সেক্রেটারিসহ বিএম কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রাতুল, ওয়ালিউল ইসলাম তামিম ও গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদলের সভাপতি তাসনিমুল ফেরদৌস হাসান আমাদের ওপর হামলার নেতৃত্বে দিয়েছে। আমাদের অপরাধ যাদের সঙ্গে ওদের গ্যাঞ্জাম তারা আমাদের রেস্তোরাঁয় আসে।
এদিকে এই ঘটনার পরপরই এলাকাবাসী বিক্ষোভ শুরু করে। তারা নতুন বাজার সড়ক আটকে হামলাকারী ছাত্রদল নেতাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। পরে পুলিশ ও গিয়ে বিচারের আশ্বাস দিয়ে সরিয়ে দিলেও স্থানীয়রা হামলাকারী বিএম কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে।
অভিযোগের বিষয়ে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, সোমবার দুপুরে বিএম কলেজ ছাত্রদলকর্মী তৃতীয় বর্ষের আব্দুল্লাহকে মড়কখোলা পুলের নিচে একদল সন্ত্রাসী বেধড়ক মারধর করে। ওই ছেলে এখন হাসপাতালে। সন্ধ্যার দিকে বিএম কলেজের এক শিক্ষার্থীরা এই বিষয়ে অভিযোগ দিতে থানায় যাচ্ছিল। হামলাকারীদের একটি গ্রুপই অভিযোগ দিতে যাওয়া শিক্ষার্থীর ওপর একই জায়গায় হামলা চালায়। হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগের। আমরা কারও ওপর কোনো হামলা করিনি, মিথ্যা খবর রটানো হচ্ছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিম বললেন, যদি ছাত্রদলের নাম ব্যবহার করে কেউ নারীদের ওপর হামলা বা শ্লীলতাহানি করে থাকে তাহলে সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, দুই পক্ষের কাছ থেকে দুই ধরনের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। দুই পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়ায় একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে মাত্র তিন দিনের ব্যবধানে (২০-২২ জুন) শিশু ধর্ষণের অভিযোগে দুটি পৃথক মসজিদের দুই ইমাম গ্রেপ্তারের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে অভিযুক্তদের অতীত জীবন, পরিচয় এবং ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ ও যাচাই-বাছাইয়ের বিষয়টি।
১ ঘণ্টা আগে
রাজধানীর গেন্ডারিয়ার ঘুন্ডিঘর এলাকায় দুই অটোরিকশার সংঘর্ষে গোলাম মোস্তফা (৫২) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
বরিশালের মুলাদীতে কৃষক হারুন হাওলাদারকে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে হত্যার অভিযোগে স্ত্রী সেলিনা বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে