Ajker Patrika

দুই সপ্তাহ পর সাভারে উদ্ধার মানিকগঞ্জ থেকে নিখোঁজ দুই ছাত্রী

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১৯: ৩৮
দুই সপ্তাহ পর সাভারে উদ্ধার মানিকগঞ্জ থেকে নিখোঁজ দুই ছাত্রী
ঢাকার সাভারে উদ্ধার মানিকগঞ্জের দুই ছাত্রী। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়ার একটি আবাসিক মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ দুই শিক্ষার্থীকে প্রায় দুই সপ্তাহ পর ঢাকার সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ। সাভার পৌরসভা এলাকার একটি ভাড়া বাসা থেকে আজ শনিবার তাদের উদ্ধার করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩ জুলাই দুপুরে ওই দুই শিক্ষার্থী নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে তাদের পরিবার ৯ জুলাই সাটুরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর অনুসন্ধান শুরু করে পুলিশ। একপর্যায়ে শনিবার সকালে সাভার পৌরসভা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, জিডির পরপরই পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় সাভার থেকে দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত