
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল ও সাংগঠনিক তৎপরতা বন্ধে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। আজ শনিবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ছাত্রদলের জেলা ও মহানগর শাখার নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করেন।
পরে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হকের সঙ্গে বৈঠক করে তাঁদের দাবি তুলে ধরেন। এ সময় সংগঠনটির নেতারা ছাত্রলীগের ঝটিকা মিছিল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের অভিযুক্ত নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবি জানান।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, ছাত্রদলের পক্ষ থেকে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করা হলেও বাস্তবে পুলিশ নিষ্ক্রিয় নয়। কোনো তথ্য পাওয়ামাত্র অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের সদস্যরা হঠাৎ ঝটিকা মিছিল করে দ্রুত সরে যান। তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। গত শুক্রবারের ঝটিকা মিছিলের ঘটনাতেও মামলা করার প্রস্তুতি চলছে।

দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপ ভ্যানচাপায় মিজানুর রহমান (৪৮) নামের এক ইউনিয়ন যুবদল নেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ব্রহ্মচারী নামক স্থানে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
শুক্রবার রাতে পুরানবাড়ি গ্রামের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ইমনের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। পরে শনিবার পালিয়ে যাওয়ার সময় আঠারোবাড়ি রেলওয়ে স্টেশন এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করেন। আটকের পর তাকে পেটাতে পেটাতে গ্রামে ফিরিয়ে আনা হয়। পরে গ্রামের মসজিদের সামনে বেঁধে রাখা হলে একপর্যায়ে তিনি মারা
৩৫ মিনিট আগে
বেলা সাড়ে ১১টার দিকে আজিজুল গাজী নিজের দুটি গরু গোসল করানোর জন্য কালাবদর নদীর তীরে নিয়ে যান। এ সময় তাঁর পাঁচ বছরের শিশুসন্তান আব্দুল্লাহ নদীর পাড়েই দাঁড়িয়ে ছিল। হঠাৎ তীব্র ভাঙনে আব্দুল্লাহর পায়ের নিচের মাটি ধসে পড়ে এবং সে মাটির নিচে চাপা পড়ে নদীতে তলিয়ে যেতে থাকে।
৪৩ মিনিট আগে
দেশের যেকোনো দুর্যোগ, সংকট কিংবা মানবিক বিপর্যয়ে বিজিবি সব সময় মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
১ ঘণ্টা আগে