
রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ রোববার আটকের তথ্যটি নিশ্চিত করেন ডিএমপির লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দিন।
তিনি বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোহাগ হত্যার আসামি দুজনকে নেত্রকোনা ও ঢাকার আশপাশ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁরা হলেন— সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী। তবে এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।
এ ঘটনায় এ নিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামে জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাই মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলের এ ঘটনায় আরও দুইজন আহত হয়ে প্রাথমিক চিকিৎসার পর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
৫ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক মা একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন। নির্ধারিত সময়ের ১২ সপ্তাহ আগে কম ওজন নিয়ে জন্ম নেওয়ায় জটিলতা দেখা দিয়েছে। একটি মেয়ে শিশু মারা গেছে। বাকি চার নবজাতক চিকিৎসাধীন, তবে হাসপাতালে এনআইসিইউ না থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
১৪ মিনিট আগে
ময়মনসিংহ বোর্ড থেকে সরাসরি এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে দুই ছাত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নিলেন পিয়ন। ময়মনসিংহের নান্দাইলে শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের দুই ছাত্রীর কাছ থেকে ২২ হাজার ৪০০ টাকা নিয়ে উধাও কলেজের পিয়ন মো. শাহজাহান। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার...
২১ মিনিট আগে
নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক এবং রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আলী আহম্মেদ দুলু বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপিতে যোগদানের পর বলেছেন, ‘আজীবন বিএনপি করে মরতে চান।’
৩৩ মিনিট আগে