
মানিকগঞ্জ সদর থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও সেক্টর কমান্ডার্স ফোরাম মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় মাঠে জানাজার আগে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সেওতা কবরস্থানে দাফন করা হয়।
গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজী আবুল হোসেন মারা যান।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়।
জানাজার আগে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান জামিল বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।
মৃত্যুকালে কাজী আবুল হোসেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নাটোরের লালপুরে ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে দুই ফল ব্যবসায়ীকে অজ্ঞান করে ১ লাখ ৬৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনার বটিয়াঘাটা ও সোনাডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তারের পর তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে
নীলফামারীতে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ওই মেলা হয়। সকাল ১০টার দিকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নিয়াজ ভূঁইয়া। এরপর বিকেল পর্যন্ত ওই মেলায় চাকরিদাতা ১০টি শিল্প প্রতিষ্ঠানে তিন হাজার
৩০ মিনিট আগে
ঝিনাইদহ সদর উপজেলার এক ব্যবসায়ীর বিরুদ্ধে করা ধর্ষণচেষ্টার মামলা আদালতে খারিজ হওয়ার পর বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পরে গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩১ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, দুটি তাজা কার্তুজ ও ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবি-১০। এ সময় মো. ইসলাম সেক ওরফে আকাশ (৪১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
৩৪ মিনিট আগে