
চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে সারবাহী জাহাজে হতাহতের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাত হয়েছে। গুরুতর আহত তিনজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে তাঁদের মৃত্যু হয়।
আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিসুর রহমান। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের মধ্যে দুজন মারা গেছেন। এছাড়া আহত গলাকাটা ব্যক্তিকে ঢাকায় রেফার করা হয়েছে।
এর আগে, আজ সোমবার দুপুরে চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীতে আল বাখেরাহ জাহাজ থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রোববার (২২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রাম থেকে সার নিয়ে জাহাজটি ঘটনাস্থলে এসে অবস্থান নেয়। সেখানে ডাকাত দল ঢুকে পাঁচজনকে গলা কেটে হত্যা করে এবং তিনজনকে কুপিয়ে জখম করে।

মামলার আসামি সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমানকে ধিক্কার জানিয়ে ইমতিয়াজ বলেন, ‘আমার মাসুম বাচ্চাকে দুধ খাওয়া থেকেও তোমরা বঞ্চিত করেছ। আমার স্ত্রী ওই চেয়ারে বসে এক দিনও শান্তি পায়নি।’
২৫ মিনিট আগে
ঈদের পর আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে সংগঠনের নাম, আহ্বায়ক কমিটি— যার মাধ্যমে ঢাকায় বসবাসরত মিরসরাই উপজেলার মানুষদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণে একসঙ্গে কাজ করবে।
৩৪ মিনিট আগে
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় আলম তাজ একা ছিলেন। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তাঁর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করার ফলে মুখমণ্ডল থেঁতলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরি শাবল জব্দ করেছে।
১ ঘণ্টা আগে
ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষিজমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য...
১ ঘণ্টা আগে