
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বন্দর কর্তৃপক্ষের জাহাজ কান্ডারি-৬ থেকে ৪ হাজার লিটার ডিজেল একটি ওয়েল ট্যাংকারে চুরি করে পাচারকালে ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
গতকাল রোববার রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।
তিনি জানান, ৯ মে দিবাগত রাত ১০টার দিকে কর্ণফুলী নদীর ডাঙ্গারচরে বিশেষ এই অভিযান পরিচালিত হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কান্ডারি-৬ থেকে চোরাইভাবে ‘ও টি আজু শাহ’ নামের একটি ওয়েল ট্যাংকারে করে ডিজেল পাচারের চেষ্টা করা হয়েছিল। এ সময় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করা হয়েছে। পরে জব্দ জিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা জানান, ঘটনার পর বিষয়টি বন্দর কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে একটি কমিটি গঠন করে এবং এ ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে যথাযথ কার্যক্রম গ্রহণের কথা বলা হয়েছে।

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মাটি কাটা গর্তে জমে থাকা পানিতে ডুবে নিহা ও জান্নাত নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে নরোত্তমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আতিক উল্লাহ হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, ওই বাড়ির জোবায়েদের মেয়ে নিহা আক্তার (৩) ও একই বাড়ির ইউসুফের মেয়ে...
৩ মিনিট আগে
বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের (এনআইওএইচসি) ২৫তম আন্তর্জাতিক সম্মেলন চট্টগ্রামে শুরু হয়েছে। নগরীর রেডিসন ব্লু হোটেলে আজ সোমবার সকালে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন।
১৩ মিনিট আগে
সাভার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কসংলগ্ন ফুটপাতে ভাসমান দোকান বসাতে বাধা দেওয়ায় গত শুক্রবার আনসার সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এর মাত্র দুই দিনের মাথায় গতকাল রোববার রাতে উপজেলা প্রশাসনের হেফাজতে থাকা প্রায় এক একর সরকারি জমি দখলে নিয়েছেন হকারেরা।
১৬ মিনিট আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকেরা। হামলার বিচার দাবি করে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। আজ সোমবার বেলা সোয়া...
১৯ মিনিট আগে