Ajker Patrika

গাংনীতে মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
গাংনীতে মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২
আহতদের নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুল হাশেম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালকসহ আরও দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার ঝিনেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হাশেম মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত দৌলত হোসেনের ছেলে। তিনি গাংনী পৌর এলাকার ঝিনেরপুল পাড়ায় তাঁর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বসবাস করতেন।

আহত ব্যক্তিরা হলেন গাংনী উপজেলার গরীবপুর গ্রামের রঞ্জিত হোসেনের ছেলে মোটরসাইকেলচালক মো. আব্দুল্লাহ (২০) এবং শিশিরপাড়া গ্রামের সদর উদ্দিনের ছেলে পাখিভ্যানচালক আব্দুর রহমান (৪০)।

নিহতের ভাগ্নে বাবু হোসেন জানান, প্যারালাইসিসে আক্রান্ত আবুল হাশেম শনিবার রাতে ওষুধ কিনতে পাখিভ্যানে করে বাজারে যাচ্ছিলেন। ঝিনেরপুল এলাকায় পৌঁছালে একটি কিশোর হঠাৎ সড়ক পার হওয়ার চেষ্টা করলে তাকে বাঁচাতে গিয়ে পাখিভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে চলে যান। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল পাখিভ্যানটিকে ধাক্কা দিলে উভয় যানবাহন সড়কে ছিটকে পড়ে। এতে তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবুল হাশেমের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে খলিশাকুণ্ডি এলাকায় তাঁর মৃত্যু হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ হাসান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আবুল হাশেমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত