
আড়াই মাস আগে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা খাল থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাতনামা নারীর পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। পিবিআইয়ের ভাষ্য, মরদেহটি জান্নাতুল ফেরদৌসের। তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়া হয়।
পিবিআই বলছে, প্রথম স্ত্রীর তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে ও পরে পারিবারিক কলহের জেরে স্বামী রাজা মিয়া ওরফে রাজু সহযোগীদের নিয়ে জান্নাতুল ফেরদৌসকে হত্যা করেন।
আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।
পিবিআই পুলিশ সুপার বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজা মিয়ার দুই সহযোগী মো. মুসলিম উদ্দিন (৩৯) ও শুকুর আহমদ (২৪) গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে মুসলিম উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের তৈরি একটি ইঞ্জিনচালিত সাম্পান নৌকাও জব্দ করেছে পিবিআই।
পিবিআই কর্মকর্তা এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, জান্নাতুল ফেরদৌস বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে। তিনি নগরের ম্যাপ সুজ লিমিটেড নামের একটি জুতার কারখানায় চাকরি করতেন।
পিবিআইয়ের ভাষ্য, গত বছরের সেপ্টেম্বরে চান্দগাঁও এলাকায় বসবাসের সময় রাজা মিয়া তাঁর প্রথম বিয়ের তথ্য গোপন করে জান্নাতুলকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর রাজুর প্রথম স্ত্রীর বিষয়ে জানতে পারেন জান্নাতুল। এ নিয়ে তাঁদের মধ্যে নিয়মিত ঝগড়া ও মনোমালিন্য হতো। একপর্যায়ে জান্নাতুলকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন রাজু। পরিকল্পনা অনুযায়ী গত ২৮ জুলাই সন্ধ্যায় বেড়ানোর কথা বলে জান্নাতুলকে কর্ণফুলী নদীর ব্রিজঘাট এলাকায় নিয়ে যান রাজু। সেখানে আগে থেকেই সাম্পান নৌকা নিয়ে মুসলিম উদ্দিন, শুকুর আহমদ ও আরমান নামের আরেক সহযোগী প্রস্তুত ছিলেন।
পিবিআইয়ের ভাষ্য, নৌকায় করে জান্নাতুলকে নিয়ে শিকলবাহা খালের দিকে রওনা হন তাঁরা। রাত ৮টার দিকে নৌকায় বাগ্বিতণ্ডার একপর্যায়ে রাজু জান্নাতুলের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নিয়ে খালে ফেলে দেন। পরে রাজু তাঁর মুখ চেপে ধরেন এবং রশি দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।
পিবিআই জানায়, মৃত্যু নিশ্চিত হওয়ার পর জান্নাতুলের হাত-পা বেঁধে লাশ বস্তাবন্দী করা হয়। পরে কালারপোলের এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের পেছনের দিকে শিকলবাহা খালে লাশ ফেলে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তিরা।
গত ২ আগস্ট দুপুরে শিকলবাহা খালের বিদ্যুৎকেন্দ্র এলাকা থেকে বস্তাবন্দী অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করে সদরঘাট নৌ থানার পুলিশ। পরে পরিবারের সদস্যরা মরদেহটি জান্নাতুলের বলে শনাক্ত করেন।
এ ঘটনায় নিহত জান্নাতুলের মা ছায়রা খাতুন বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন।
পিবিআই জানায়, গতকাল বুধবার মুসলিম উদ্দিন চট্টগ্রামের বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার বিস্তারিত স্বীকার করেছেন। প্রধান অভিযুক্ত রাজা মিয়া ওরফে রাজু ও আরেক অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

গত ১৩ অক্টোবর সকালে শিশুটি শুকুর আলী মণ্ডলের বাড়িতে যায়। বাড়িটি নির্জন হওয়ায় সেখানকার সিঁড়িতেই শুকুর আলী শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। তাঁরা শিশুটিকে শুকুর আলীর কাছ থেকে উদ্ধার করে তার মাকে খবর দেন।
৭ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগরে টাকা ও ইয়াবা সরবরাহ নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে শিকলে বেঁধে রেখেছিলেন হাকিম মিয়া। পরে ইউপি সদস্য মানিক মিয়া লোকজন নিয়ে তাঁদের ছাড়িয়ে নেন বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুজনকে পায়নি।
৮ মিনিট আগে
প্রকল্প পরিচালকের ভাষ্য অনুযায়ী, বুধবার দুপুরে তাঁর কক্ষে ঢুকে মিন্টু চলমান একটি দরপত্র তাঁকে দেওয়ার দাবি জানান। দরপত্রটি ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থায় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) আহ্বান করা হয়েছে। নিয়ম অনুযায়ী মূল্যায়নের মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে বলে তিনি
১৬ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে ১ লাখ ৪ হাজার ৬৬০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরবাইক জব্দ করা হয়েছে।
২০ মিনিট আগে