
রংপুরের গঙ্গাচড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় কটূক্তির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার বেতগাড়ী ইউনিয়নের একটি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
এদিকে ধর্মীয় কটূক্তির অভিযোগে পাশের এলাকা থেকে লোকজন এসে ওই যুবকের বাড়ি মনে করে অন্য একজনের বাড়ি ভাঙচুর করে। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, পুলিশ, সেনাবাহিনী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আজ রোববার সকালে গ্রামটিতে গিয়ে দেখা যায়, গ্রামটিতে অনেক ঘরের দরজায় তালা ঝুলছে। কোনো লোকজন নেই। ঘটনার পর শনিবার রাত থেকে আতঙ্কে গ্রামটির পুরুষেরা বাড়িছাড়া রয়েছেন বলে জানা গেছে।

এ সময় গ্রামের একজন বাসিন্দার সঙ্গে কথা হয়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সন্ধ্যার দিকে পুলিশ এক যুবককে আটক করে নিয়ে যায়। এরপর পাশের এলাকার একদল লোক হাতে লাঠিসোঁটা নিয়ে এসে স্লোগান দিতে থাকে। এ সময় গ্রামের লোকজন ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। পরে ওই যুবকের বাড়ি মনে করে তারা অন্য একজনের বাড়িতে হামলা-ভাঙচুর চালায়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আসার কথা শুনে তারা ঘটনাস্থল থেকে সরে পড়ে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্মীয় কটূক্তির বিষয়ে আমরা প্রাথমিকভাবে সত্যতা পেয়েছি। তবে এটি আরও গভীরভাবে তদন্তের প্রয়োজন আছে। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গঙ্গাচড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন সেখানকার পরিস্থিতি শান্ত আছে। সুষ্ঠু তদন্তের জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করছি।’

রাজধানী ঢাকায় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ বলেছে, কয়েকটি ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে।
১ ঘণ্টা আগে
আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিতি; এরপর একে একে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের মারধর, লাইব্রেরিতে হামলা, শিক্ষক-প্রশাসনের সঙ্গে সংঘাত, মব সৃষ্টি করে ডিনদের পদত্যাগে বাধ্য করা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে...
১ ঘণ্টা আগে
টাঙ্গাইল জেলায় অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ১২ উপজেলায় ১ হাজার ৬২৩ বিদ্যালয়ের মধ্যে ৮৮৮টিই প্রধান শিক্ষক ছাড়া চলছে। সহকারী শিক্ষকের আরও ৫৭১ পদ খালি। সব মিলিয়ে ১ হাজার ৪৫৯ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এমনকি কোনো বিদ্যালয়ে শিক্ষকের পদসংখ্যা পাঁচজন থাকলেও কর্মরত আছেন...
২ ঘণ্টা আগে
রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কোচের স্প্রিং ভেঙে বগি লাইনচ্যুত হয়। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে জয়পুরহাটের আক্কেলপুরে। শুধু বরেন্দ্র ট্রেনই নয়, এমন ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনে। এসব ট্রেন যেখানে মেরামত করা হয়, সেই সৈয়দপুর...
২ ঘণ্টা আগে