Ajker Patrika

তারাগঞ্জে অবৈধভাবে মজুত ১১৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা

রংপুর প্রতিনিধি
তারাগঞ্জে অবৈধভাবে মজুত ১১৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার রাত ১১টার পর তারাগঞ্জের থানার মোড়ে অভিযান পরিচালনা করা হয়। ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে মজুত করে রাখা ১১৭ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কনক কুমার দত্ত (৫৭) নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার পর উপজেলার কুর্শা ইউনিয়নের থানার মোড়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে কনক কুমার দত্তের হেফাজত থেকে মোট ১১৭ বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়। এর মধ্যে ৬০ বস্তা এমওপি, ৩০ বস্তা ডিএপি, ১৫ বস্তা ইউরিয়া এবং ১২ বস্তা টিএসপি সার রয়েছে। জব্দ করা এসব সারের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৮ হাজার টাকা।

সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী অবৈধভাবে সার মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালত কনক কুমার দত্তকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত কনক কুমার দত্ত কুর্শা বাজারের থানাপাড়া এলাকার মৃত কৃষ্ণ কুমার দত্তের ছেলে।

উদ্ধার করা সার সরকারি গুদামে জমা দেওয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে কৃষি বিভাগের কর্মকর্তা ও তারাগঞ্জ থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ‘কৃষকদের সার নিয়ে কোনো ধরনের কারসাজি বরদাশত করা হবে না। অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বেশি দামে বিক্রির চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত