Ajker Patrika

মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: এমপির সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে যা বলল ডিএমপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০৫
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: এমপির সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে যা বলল ডিএমপি
ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডিএমপি কমিশনার। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিরপুরে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক ইন্ধন বা সংশ্লিষ্টতা থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

আজ শনিবার বেলা ৩টা ৪০ মিনিটে রাজধানীর মিরপুর-১ এ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, ‘আমরা কোনো দল দেখব না, কোনো মত দেখব না। আমরা সব সময় দেখব অপরাধীকে। অপরাধী যে, তাঁকেই আমরা আইনের আওতায় নিয়ে আসব।’

সাংবাদিকের একটি প্রশ্নের জবাবে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, কোনো ধরনের বেআইনি কার্যক্রম, দখল বা আইনবহির্ভূত কর্মকাণ্ড কেউ করতে পারবে না। যে-ই এসব করবে, তাঁকে আইনের আওতায় আনা হবে। অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা উচিত। অপরাধীর কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় দেখা হবে না।

হামলার ঘটনায় ইন্ধনদাতা কোনো সংসদ সদস্য জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘অভিযোগ আমরা পেয়েছি, মামলা হয়েছে। আমরা মামলা তদন্ত করছি। মামলার তদন্তে এই ঘটনায় যাঁরাই জড়িত, তাঁদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।’

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুব দ্রুত অন্যদেরও গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছি। পুলিশ কর্মকর্তাসহ সদস্যরা অভিযানে রয়েছেন। দ্রুতই অন্যদের গ্রেপ্তার করা হবে।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত