
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
আজ সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের জামাতে সংসদ সদস্যরা, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
ঈদের জামাতে অংশগ্রহণকারী সব মুসল্লিকে ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে নামাজের জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ব্যতীত অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে মাদারীপুর জেলা ছাত্রদল।
৫ মিনিট আগে
দেড় বছর পর রাজনৈতিক অভিভাবক পেল বরিশাল নগরবাসী। আজ সোমবার বেলা ১টায় নগর অডিটরিয়ামে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবনিযুক্ত প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন দায়িত্ব নেন।
৭ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আগুনে দগ্ধ শিশু রাইসা আক্তার (১০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল রোববার রাত ১০টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। রাইসা উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাকুদিয়া গ্রামের দিনমজুর নজরুল ইসলাম হাওলাদারের মেয়ে।
১ ঘণ্টা আগে
দায়িত্ব গ্রহণের পরপরই নতুন প্রশাসক বলেন, নগরবাসী এখন থেকে সিটি করপোরেশনের কোনো কর্মকর্তাকে ‘স্যার’ সম্বোধন করবেন না। এখানকার সব কর্মকর্তা ও কর্মচারী নগরবাসীর সেবক।
১ ঘণ্টা আগে