
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আগুনে দগ্ধ শিশু রাইসা আক্তার (১০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল রোববার রাত ১০টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
রাইসা উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাকুদিয়া গ্রামের দিনমজুর নজরুল ইসলাম হাওলাদারের মেয়ে। গতকাল দুপুর ১২টার দিকে সে আগুনে দগ্ধ হয়। রাইসার স্বজনদের দাবি, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় একই গ্রামের জালাল সিকদারে ছেলে সিফাত সিকদার (১৮) রাইসার শরীরে আগুন ধরিয়ে দিয়েছে।
শিশুটির বাবা নজরুল ইসলাম হাওলাদার বলেন, সিফাত অনেক দিন ধরে রাইসাকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। গতকাল দুপুরে রাইসাকে রাস্তায় একা পেয়ে সিফাত তার পথরোধ করে। পরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সে রাইসার গায়ে আগুন ধরিয়ে দেয়। ওই সময় পাশের বাড়ির বাসিন্দা তসলিম বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করে আশপাশের লোকজন জড়ো করেন। পরে স্থানীয়রা গুরুতর দগ্ধ অবস্থায় রাইসাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে রাইসার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। সেখানে ভর্তি হলে রাত ১০টার দিকে রাইসা মারা যায়। এ ঘটনায় তিনি (নজরুল ইসলাম) বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মামলা করবেন বলে জানান।
অভিযুক্ত সিফাতের বাবা জালাল শিকদার বলেন, ঘটনার সময় তাঁর ছেলে নদীর পাড়ে গোসল করতে গিয়েছিল। পরে তিনি শুনেছেন, রাইসা আগুনে দগ্ধ হয়েছে। ঘটনার সঙ্গে তাঁর ছেলে জড়িত নয় বলে তিনি দাবি করেন।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, শিশুর অগ্নিদগ্ধ ও মারা যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে রোববার রাতেই দগ্ধ রাইসার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে রাইসা তার গায়ে আগুন লাগানোর জন্য সিফাতকে অভিযুক্ত করেছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বন্ধ কারখানায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. সাইমুন হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স নামে একটি বন্ধ কারখানায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
৪৭ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হন। ঘটনার পরপরই জামালপুর বিওপির বিজিবি টহলদল দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সীমান্তবর্তী বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিজিবিও পাল্টা ফায়ার করে।
২৭ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। আজ শনিবার সকাল থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞার নেতৃত্বে সংগঠনটির শতাধিক সদস্য এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
৩০ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা ২১ বছর বয়সী এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। আজ শনিবার ভোরে হাসপাতালের নারী ওয়ার্ডে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওয়ার্ড বয়ের নাম করিম সরকার...
৩২ মিনিট আগে