
রাঙামাটির জুরাছড়ি উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক মন্ত্রী ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে তিনি উপজেলার সামিরা, চকপতিঘাট, ঘিলাতলী ও হাজাভিটাসহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং দুর্গত পরিবারের খোঁজখবর নেন। পরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন।
এর আগে নবনির্মিত উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন দীপেন দেওয়ান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জুরাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমা, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অনিল বরণ চাকমা, সাধারণ সম্পাদক সাধন চাকমা, সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মতবিনিময় সভায় দীপেন দেওয়ান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্যবাসীর প্রতি আন্তরিক। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।’
দীপেন দেওয়ান দলীয় নেতা-কর্মীদের সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য দীপেন দেওয়ান উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এ সময় বন্যা-পরবর্তী পুনর্বাসন, ত্রাণ বিতরণ কার্যক্রম এবং ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

চাঁদপুরের শাহরাস্তিতে ৩৬ বছর বয়সী এক নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করেছেন সার্জন মো. আরিফ উল হাসান। প্রায় দুই ঘণ্টা ধরে চলা অস্ত্রোপচারে টিউমারটি অপসারণ করা হয়। আজ শুক্রবার বিকেলে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে অস্ত্রোপচার করা হয়।
১ মিনিট আগে
বিদ্যুৎ সংযোগ না থাকায় স্বাস্থ্যকেন্দ্রটির স্বাভাবিক চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রসূতি ও গর্ভবতীদের চিকিৎসা না দিয়েই ফেরত পাঠানো হচ্ছে এবং শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হচ্ছে। ভর্তি রোগী ও তাঁদের স্বজনেরা হাতপাখা দিয়ে বাতাস করে তীব্র গরম থেকে বাঁচার চেষ্টা করছেন।
৮ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে ও বিকেলে উপজেলার আলমপুর ও সয়ার ইউনিয়নে এ দুর্ঘটনা দুটি ঘটে।
১২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় কৃষকদের জন্য বিনামূল্যে হাইব্রিড সোলার অপারেটেড মিনি কোল্ড স্টোরেজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সাচার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, এই উদ্যোগ কৃষিপণ্য সংরক্ষণ, ন্যায্যমূল্য নিশ্চিত ও কৃষিকে আরও লাভজনক করতে সহায়ক হবে।
১৬ মিনিট আগে