
রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া আওয়ামী লীগ অফিসের জায়গায় এবার টানানো হয়েছে মালিকানার সাইনবোর্ড। গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় নগরীর কুমারপাড়া এলাকার ওই জমিতে ডা. দুর্জয় মৈত্রের নামে সাইনবোর্ডটি টানানো হয়। ওয়ারিশসূত্রে তিনি জমিটির মালিক দাবি করা হয়েছে।
ডা. দুর্জয় মৈত্র জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্যের ছেলে।
জানতে চাইলে পূর্ণিমা ভট্টাচার্য জানান, এই জমির মালিক ছিলেন তাঁর দাদাশ্বশুর। পরে সেটি অর্পিত সম্পত্তি হয়ে গিয়েছিল। সেখানে আওয়ামী লীগের কার্যালয় করা হয়। মালিকানা ফেরত পেতে ২০১২ সালে তাঁরা আইনি লড়াই শুরু করেছিলেন। রায় পান ২০১৮ সালে। উত্তরাধিকারসূত্রে প্রায় ৫ শতাংশ আয়তনের এই জমির মালিক এখন তাঁর ছেলে ডা. দুর্জয় মৈত্র।
পূর্ণিমা ভট্টাচার্য বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের অফিসটি গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর আরেক দফা পারে না যে মাটি তুলে নিয়ে যাবে। কিছুদিন আগে দেখলাম—পাবলিক টয়লেট ঘোষণা করে সাইনবোর্ড টানানো হয়েছে। এরপর কারা যেন তিন দিন আগে মাপজোখ করে গেছে। এভাবে তো আমাদের জমি বেদখল হতে দিতে পারি না।’
পূর্ণিমা ভট্টাচার্য আরও বলেন, ‘এখন আমাদের জমি আমাদের থাকবে। আমাদের পুরো বংশ আওয়ামী লীগ করেছে। আমিও আওয়ামী লীগ করেছি। কোনো দিন আবার আওয়ামী লীগ এসে চাইলে, দেব।’

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বউভাতের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় কনেপক্ষের সঙ্গে বরপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কনের ছোট বোনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। উপজেলার সমাজ সমাজ সহিলদেও ইউনিয়নের উতিয়ারকোণা গ্রামে গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ৩২ নম্বর সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে ৩২ নম্বরের সামনের সড়কটি বন্ধ রাখা হয়।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মায় তলিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। জেলা সিভিল সার্জন এস এম মাসুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই নারীর মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
শুধু আর্থিক নয়, প্রতিটি কাজে সর্বোচ্চ সততা বজায় রাখতে হবে। দায়িত্বে অবহেলা বা অনুপস্থিতি গ্রহণযোগ্য হবে না। দক্ষতার ঘাটতি থাকলে তা পূরণের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ ও আধুনিক টুলস বিদ্যমান রয়েছে, সেই ব্যবস্থা করা হবে...
১ ঘণ্টা আগে