
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে সিলেটের জালালাবাদ থানার আউশা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মহানগরের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আজকের পত্রিকা'কে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নাগরিক পার্টির ইফতার মাহফিলে মারামারির ঘটনায় গতকাল শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা ওই মামলা করেন। পরে আজ ভোরে আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার সিলেট নগরের আমানউল্লাহ কনভেনশন হলে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটে। তাতে মাহবুবুর রহমান শান্ত নামের লিডিং ইউনিভার্সিটির এক ছাত্র আহত হন। ওই ঘটনায় গতকাল রাতে তিনি বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানায় মামলা করেন।
আরও খবর পড়ুন:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সোমবার রাতে রাজাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম মইনুল ইসলাম আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
৬ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অবৈধভাবে অতিরিক্ত বালু বোঝাই করে চলাচলের অভিযোগে ৯টি ড্রাম ট্রাকের চালককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ট্রাকগুলো জব্দ করা হয়।
৩০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের টাকা জোগাড় করতেই চার বন্ধু মিলে এই হত্যাকাণ্ড ঘটান। গত শনিবার (৭ মার্চ) অভিযুক্ত ব্যক্তিরা সিয়ামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে নেশাগ্রস্ত অবস্থায় পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেন বলে অভিযোগ। হত্যার পর সিয়ামের ব্যবহৃত দামি আইফোন ও নগদ টাকা নিয়ে নেন তাঁরা।
১ ঘণ্টা আগে
মঙ্গলবার সকালে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় মনিরুজ্জামান আক্তার হাওলাদারের চাচাতো ভাই ও তাঁর সমর্থক আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়।
২ ঘণ্টা আগে