
নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া (ভাঙাপাড়া) গ্রামের সাজদার প্রামাণিকের ছেলে কাউসার আলী (২০), মিজানুর রহমান বিশুর ছেলে সোহাগ আলী (২৩) ও টুটুল প্রামাণিকের ছেলে ইমন আলী (১৯)।
গতকাল বৃহস্পতিবার রাতে মোহরকয়া ভাঙাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, প্রতারক চক্রটি প্রথমে নারী কণ্ঠে কথা বলে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করত। পরে কৌশলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিত। এরপর প্রবাসীর বন্ধু বা পরিচিত সেজে প্রবাসীর স্ত্রী, ভাইসহ পরিবারের সদস্যদের ফোন করত। ফোনে বলা হতো—আকামার (ভিসা) মেয়াদ শেষ হয়েছে। নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে আকামার মেয়াদ বাড়িয়ে নিতে হবে।
কখনো তারা প্রবাসী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অথবা পুলিশের হাতে আটক হয়েছে এমন খবর দিত। তাকে বাঁচাতে প্রতারকদের দেওয়া বিকাশ নম্বরে বিভিন্ন পরিমাণে টাকা চাওয়া হয়। এ ছাড়া ব্যাংক রসিদ জালিয়াতি অথবা নারী সেজে প্রবাসীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে গোপন ভিডিও ধারণ করত তারা। পরে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিত চক্রটি।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে নিয়মিত মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গত এক মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাক ও প্রতারণা চক্রের ২০ জনের অধিক সক্রিয় সদস্যকে আটক করেছে লালপুর থানা-পুলিশ। তবে তারা জামিনে বেরিয়ে আবারও একই কাজে জড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ২০১৬ সাল থেকে উপজেলায় ইমো হ্যাকিং শুরু হয়ে বর্তমানে পুরো উপজেলায় ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে পরিচয়। সেই পরিচয় গড়ায় প্রেমে। এরপর ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন ২৯ বছর বয়সী এক যুবক। গত ২৫ আগস্ট বাংলাদেশে আসার ১৬ দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি। স্থানীয়দের কাছে ঘটনাটি এখন বেশ কৌতূহলের বিষয় হয়ে উঠেছে...
৫ মিনিট আগে
পুলিশ বলছে, গ্রেপ্তাররা ওই এলাকার একটি আটতলা ভবনের ১৪টি ফ্ল্যাটে দেড় মাস ধরে ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। তারা অনলাইন প্রতারণার একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। এ কাজে তাঁদের সহায়তা করেছে দেশীয় একটি চক্র।
৮ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলীর কেইপিজেডে পাহাড় থেকে নেমে আসা দুটি বন্য হাতির অবাধ বিচরণে একদিকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, অন্যদিকে পর্যটকদের দায়িত্বজ্ঞানহীন আচরণে বেড়েছে নিরাপত্তা ঝুঁকি। হাতির কাছে গিয়ে চিৎকার, ঢিল ছোড়া ও ফ্ল্যাশ দিয়ে ছবি তোলার অভিযোগে পর্যটকদের সতর্ক করেছে বন বিভাগ।
১২ মিনিট আগে
দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো চিফ পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধায় ব্যুরো অফিস থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৪০ মিনিট আগে