
ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঠাকুরগাঁও রোড বাজার এলাকার মান্নান ইসলামের ছেলে আশিক হাসান (২৮) এবং একই এলাকার রিকিসেক রায় লিটনের ছেলে ঋত্বিক রায় (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আশিক ও ঋত্বিক মোটরসাইকেলযোগে রোড বাজার এলাকা থেকে ঠাকুরগাঁও শহরের দিকে আসছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে থাকা আইল্যান্ডে তীব্র গতিতে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ঋত্বিক রায় মারা যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আশিক হাসানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটির গতি অত্যন্ত বেশি ছিল। শহরের প্রবেশমুখের প্রথম মোড়টি পার হওয়ার পর দ্বিতীয় মোড়ে এসে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। পরে মোটরসাইকেলটি সরাসরি আইল্যান্ডে গিয়ে ধাক্কা খায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. রুবেল রানা বলেন, ‘সকালে রাস্তা ফাঁকা থাকায় মোটরসাইকেলটির গতি অনেক বেশি ছিল। মোড় পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বিকট শব্দে আইল্যান্ডে ধাক্কা লাগে। আমরা গিয়ে দেখি একজন ঘটনাস্থলেই মারা গেছেন। অন্যজনকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাঁকেও বাঁচানো যায়নি।’
খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) সুমন আহমেদ বলেন, ‘মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে অনেকে গরু নিয়ে এসেছেন হাটে। আগামী রোববার থেকে আনুষ্ঠানিকভাবে কেনাবেচা শুরু হলেও আগেভাগে গরুর দাম বুঝে নিতে হাটে ঘুরতে এসেছেন ক্রেতারা। তবে এবার পরিবহন ভাড়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন গরু বিক্রেতারা।
১ ঘণ্টা আগে
‘রান্নাঘর থেকে শব্দ শুনছি। মনে করছি, পাশের ফ্ল্যাটের বাচ্চা চিৎকার দেয়। আমার মেয়ে যে চিৎকার দিতেছে, আমি সেটা বুঝতে পারি নাই। মনে করেছি, ওর সাথে বড় মেয়ে গেছে, আমার মেয়ে চিৎকার দিবো কেমনে?’ কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়েন রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশুটির মা।
২ ঘণ্টা আগে
একসময় গ্রাম ও শহরে কামারদের ছিল জমজমাট ব্যবসা। দোকানও ছিল অনেক। কিন্তু এই আধুনিক যুগে অনেকটাই বিলুপ্তির মুখে কামার সম্প্রদায়ের মানুষ। কারখানার অত্যাধুনিক মেশিনে তৈরি, চীন থেকে আমদানি, অনলাইন বিক্রি এবং কয়লা, লোহা ও ইস্পাতের দাম বেড়ে যাওয়ায় কামারদের চাহিদা কমে গেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে হত্যার শিকার শিশুটির (৮) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার রাত ৯টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এশার নামাজের পর জানাজা শেষে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।
২ ঘণ্টা আগে