নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে কামাল হোসেন (৪৭) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছাকে (৫৮) আটক করেছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে নোয়ান্নই ইউনিয়নের পূর্ব দুর্গানগর গ্রামের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মাঠ থেকে কামালের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত কামাল হোসেন জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়া খেলায় আসক্তি নিয়ে কামালের সঙ্গে তানিয়ার পারিবারিক কলহ ছিল। এর জেরে পাঁচ-ছয় বছর আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরও সন্তানকে দেখতে কামাল সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেন। কিছুদিন আগে কামাল সাবেক স্ত্রীর বাড়িতে আসেন। শ্বশুরবাড়ির লোকজন তাঁকে বাড়িতে জায়গা দেননি। এরপর থেকে মেয়েকে দেখতে তিনি শ্বশুরবাড়ির পাশের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মাঠে মাথার নিচে ইট দিয়ে ঘুমাতেন।
পুলিশ জানায়, গত শনিবার ওই মাদ্রাসার মাঠেই কামাল ইট দিয়ে তাঁর সাবেক শ্বশুর আমির হোসেনকে মারধর করে আহত করেন। ঘটনার জেরে পরদিন রোববার ঢাকা থেকে আসেন কামালের শ্যালক আকাশ (২০)।
পুলিশের ভাষ্য, রোববার রাতে মাদ্রাসার মাঠে ঘুমন্ত কামালকে তাঁর সাবেক স্ত্রী তানিয়া, শাশুড়ি করফুলের নেছা ও শ্যালক আকাশ ছুরিকাঘাত করেন। কামালের পেটের বাঁ পাশে, পিঠে, মাথায়, হাতে ও বাঁ উরুতে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মো. নজরুল ইসলাম আরও জানান, ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হবে।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মণকে ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার জন্য অভিযোগ বিবরণী প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
৪ মিনিট আগে
জীবদ্দশায় ছেলেকে জমি লিখে দেওয়া এবং মেয়েদের সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুরে এক বৃদ্ধের মৃত্যুর পর জানাজা ও দাফন আটকে দেওয়ার ঘটনা ঘটেছে। বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার দাবি তুলে জানাজায় আপত্তি জানান তাঁর মেয়ে।
৬ মিনিট আগে
ডিএসসিসি প্রশাসক বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর, পরিবেশবান্ধব ও নান্দনিক করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার পরিবেশের উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়ানো সম্ভব হবে।
১৪ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের নিখোঁজ শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামের সন্ধান পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা মোহাইমিনুলকে দ্রুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১৫ মিনিট আগে