
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রলপাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হকের।
এ ঘটনায় ডিএল পেট্রলপাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে উত্তরা থানায় মামলা করেছেন। মামলার এজাহারে ছিনতাই হওয়া টাকার পরিমাণ ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ছিনতাই হওয়া টাকা ডিএল পেট্রলপাম্পের বলে উল্লেখ করা হয়।
অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি টাকা বহনকারী গাড়িটির গতি রোধ করেন। পরে গাড়িতে ধাক্কা দিয়ে সেটি থামিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান তাঁরা।
পেট্রলপাম্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ডিএল পেট্রলপাম্পে প্রতিদিন ৪৫ থেকে ৫০ লাখ টাকার লেনদেন হয়। নিয়ম অনুযায়ী, প্রতিদিনের বিক্রির টাকা সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া হয়।
শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের টাকা পরবর্তী কর্মদিবস রোববার একসঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয়। ফলে রোববার অন্যান্য দিনের তুলনায় বেশি টাকা বহন করা হচ্ছিল।
পুলিশ বলছে, পেট্রলপাম্প থেকে প্রতিদিন একই সময়ে টাকা ব্যাংকে নেওয়ার বিষয়টি ছিনতাইকারীরা আগে থেকেই জেনে থাকতে পারে। বিশেষ করে, রোববার শুক্র ও শনিবারের টাকা একসঙ্গে ব্যাংকে নেওয়া হবে—এ তথ্যও দুর্বৃত্তদের কাছে ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া টাকা বহনের নির্দিষ্ট সময় ও রুট সম্পর্কে পাম্পের ভেতর থেকে কেউ তথ্য সরবরাহ করেছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।
মামলার এজাহারে ছিনতাই হওয়া টাকা ডিএল পেট্রলপাম্পের বলে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিকানার সঙ্গে যুক্ত রয়েছেন তাসীন আক্তার হক। তিনি সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বোন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে।
খুরশীদ জাহান হক বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। পরে ১৯৯৬-০১ ও ২০০২-০৬ মেয়াদে দিনাজপুর সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এ ঘটনায় এখন পর্যন্ত জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে।
উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তারেক আহমেদ বেগ বলেন, ‘এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। তবে আমাদের একাধিক ইউনিট কাজ করছে। আশা করি, শিগগির আসামি গ্রেপ্তার ও রহস্য উন্মোচন হবে।’

পিরোজপুরের নেছারাবাদে জমি-সংক্রান্ত মামলায় সাক্ষ্য দেওয়ায় মো. আনসার আলী (৬০) নামের এক সাক্ষীকে রাস্তায় আটকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা মো. আবুল বাশারের বিরুদ্ধে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে...
২ মিনিট আগে
যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
৬ ঘণ্টা আগে
কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
৬ ঘণ্টা আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
৬ ঘণ্টা আগে