
চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজিবসহ দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর এলাকায় এ ঘটনা ঘটে। রাজিব উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতির পদে আছেন।
জানা গেছে, দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে করে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় অমল নামের এক মোটরসাইকেল আরোহীর পেছনে বসা ছিলেন অনির্বাণ চৌধুরী রাজিব। দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি অমলের পায়ে লাগে। দুটি গুলি লাগে রাজিবের কোমরের দুপাশে। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে রাজিবকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ফাহিম ফেরদৌস বলেন, ‘শনিবার রাত সাড়ে ১০টায় রাজিবকে হাসপাতালে আনা হয়। তাঁর কোমরের দুপাশে দুটি গুলি লেগেছে। আমরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।’
অনির্বাণ চৌধুরী রাজিবের এক প্রতিবেশী জানান, অনির্বাণ চৌধুরী রাজিবকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কে বা কারা কী কারণে এই ঘটনা ঘটিয়েছে, তা বুঝতে পারছেন না।
উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল আউয়াল তুহিন বলেন, ‘খবর পেয়ে রাজিবকে দেখতে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যাই। এক্স-রে রিপোর্টে দাদার শরীরে পরিষ্কার বুলেট দেখা গেছে। রাতে চট্টগ্রাম মেডিকেলে অপারেশন না করায় খুব হতাশ হয়েছি। দ্রুত অপারেশন করা না হলে শারীরিক অবস্থা খারাপের দিকে যাবে। আমি এই ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও বিচারের দাবি জানাই।’
এ বিষয়ে উপজেলার জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘গুলির খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি খতিয়ে দেখছি।’

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
গাজীপুরের পুবাইল থানার পুবাইল রিসোর্ট ক্লাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় রিসোর্টের দক্ষিণ পাশের লেকের ভেতরে পূর্বমুখী ‘টিউবরোজ’ নামের দুই কক্ষবিশিষ্ট কটেজ তল্লাশি করে টিউবরোজ-১ কক্ষ থেকে কোকেন, এমডিএমএসহ মো. মনিরুজ্জামান তানজিমকে আটক...
১৯ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার তমরদ্দি বেজুগালিয়া গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
২৩ মিনিট আগে
খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান পদে মো. জহিরুল হককে দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকেরা। পরে রাত ৭টার পর হুইপ রকিবুল ইসলাম বকুলের মধ্যস্থতায় কর্মবিরতি প্রত্যাহার করেন তাঁরা।
২৫ মিনিট আগে