
মাদারীপুর জেলার শিবচরে কুকুরের কামড়ে কমপক্ষে আটজন আহত হয়েছে। তাদের মধ্যে তিন শিশু মারাত্মকভাবে আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিন শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর পর্যন্ত আহত ব্যক্তিদের মধ্যে তিন শিশু ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে বলে জানা গেছে।
জানা গেছে, বুধবার সকালে উৎরাইল ২ নম্বর ওয়ার্ডের মধ্যের বাজার এলাকায় অতর্কিতভাবে একটি কুকুর নারী, পুরুষ ও শিশুদের কামড়াতে থাকে। এ সময় কেরামত আলী ব্যাপারীর মেয়ে মরিয়ম আক্তার (৫), ওবায়দুর ব্যাপারীর ছেলে আয়ান (২), মো. বাদলের ছেলে মুরসালিন (৫), রুবেল ব্যাপারীর মেয়ে রুবিনাসহ (৫) কমপক্ষে আটজন কুকুরের কামড়ে আহত হয়। এই ঘটনায় এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা লিয়াকত ব্যাপারী বলেন, ‘এই এলাকার রাস্তাঘাটে দল বেঁধে কুকুর ঘুরে বেড়ায়। বাচ্চারা সকালে মসজিদে আরবি পড়তে, স্কুলে যেতে ভয় পায়। উৎরাইল নয়াবাজার, কৃষি ব্যাংকের মোড়, মধ্যের বাজার এলাকায় ১০-১২টি কুকুর দল বেঁধে ঘুরে বেড়ায়। বুধবার সকালে এক বাচ্চাকে একটি কুকুর পায়ে কামড় দেয়। দুপুরের দিকে কুকুরটি আরও তিন বাচ্চার মুখে মারাত্মকভাবে কামড় দিয়ে মাংস তুলে নেয়। এ সময় নারী-পুরুষসহ বড়দেরও কামড়ায়।’
লিয়াকত ব্যাপারী আরও বলেন, ‘আমার ভাতিজির মুখের মাংস তুলে নিছে কুকুরে। প্রায় ৩০ মিনিটের মধ্যে সাত-আটজনকে কামড়ায়। প্রথমে আমরা শিবচর হাসপাতালে যাই। সেখানে ভ্যাকসিন না থাকায় ঢাকা মেডিকেলে চলে যাই। সেখানে আমরা আহত সাতজনকে নিয়ে যাই।’
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার এলাকায় সতর্কভাবে চলাচলের জন্য মাইকিং করা হয়েছে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, ‘খুবই দুঃখজনক। বিষয়টি খোঁজ নিচ্ছি। তা ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন রয়েছে কি না, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

দীর্ঘদিন ধরে প্রতারণা, দালাল চক্রের দৌরাত্ম্য, রোগীদের হয়রানি এবং লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে যশোরের ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার ও পেয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে...
২১ মিনিট আগে
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই এএসআই (সহকারী উপপুলিশ পরিদর্শক)। মাদক কারবারিরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় গ্রেপ্তার হওয়া এক আসামি হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের...
২৩ মিনিট আগে
রোগীর স্বজনদের ‘হামলার’ প্রতিবাদে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চলছে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘন্টার কর্মবিরতি। বেলা ১২টার দিকে মানববন্ধন করে চার দফা দাবি জানিয়েছেন তাঁরা। দাবি মানা না হলে কর্মসূচি চালানোর ঘোষণাও দেওয়া হয়।
৩৪ মিনিট আগে
অর্ধশতাব্দীর বেশি সময় ধরে চট্টগ্রামের রাজনীতির মাঠ দাপিয়ে বেড়ানো সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অধ্যায় শেষ হলো। চট্টগ্রামের উন্নয়নে অসামান্য অবদান রাখা সাবেক এই মন্ত্রীকে মুহুর্মুহু স্লোগান ও অশ্রুসজল চোখে শেষ বিদায় জানালেন তাঁর কর্মী-সমর্থকেরা। আজ বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় নগরীর জমিয়াত
৪২ মিনিট আগে