
বরগুনার পাথরঘাটায় জেলের জালে ধরা পড়েছে দেড় কেজি ওজনের একটি বড় ইলিশ। মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা মণ হিসেবে। এতে মাছটির দাম আসে প্রায় ৫ হাজার টাকা।
আজ সোমবার সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটের মেসার্স শাম্মি মৎস্য আড়ত থেকে মাছটি কেনেন মৎস্য পাইকার মো. শিমু। পরে অধিক লাভের আশায় ইলিশটি গোপালগঞ্জের কাশিয়ানী বাজারে পাঠানো হয়। এর আগে গতকার রোববার রাতে পাথরঘাটা উপজেলা সংলগ্ন বলেশ্বর নদীতে জেলেদের জালে ইলিশটি ধরা পড়ে।
মৎস্য পাইকার মো. শিমু জানান, আজ সোমবার সকালে বলেশ্বর নদীর জেলেরা ইলিশটি বিক্রির জন্য বিএফডিসি মৎস্য ঘাটের অড়ৎদার সাইকুল ইসলামের মেসার্স শাম্মি মৎস্য আড়তে নিয়ে আসেন। নিলামে ইলিশের দর প্রতি মণ ১ লাখ ৪০ হাজার টাকা ওঠে। ওই দরেই নিলামের মাধ্যমে মাছটি কেনা হয়।
স্থানীয় জেলেরা জানান, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকেই বৈরী আবহাওয়ার কারণে সাগর ও নদীতে মাছ শিকারে প্রতিকূলতা তৈরি হয়েছে। ফলে অধিকাংশ জেলেই আশানুরূপ মাছ পাচ্ছেন না। এর মধ্যেই জালে বড় ইলিশ ধরা পড়ায় জেলেদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। তবে গত বছরের তুলনায় চলতি মৌসুমে বড় ইলিশের সংখ্যা কম বলেও জানান তাঁরা।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য অবশ্যই সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে। তবে জেলেরা আশানুরূপ মাছ পাচ্ছেন না। সামনের দিনগুলোয় হয়তো আরও বেশি ইলিশ ধরা পড়বে।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
১১ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
১৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
২০ মিনিট আগে
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, ‘কৃতী সন্তানদের এই স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও বেশি অনুপ্রেরণা জোগাবে। শুধু মেধার বিকাশ নয়, শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক...
২২ মিনিট আগে