
ঝালকাঠির রাজাপুরে ইউনিয়ন ভূমি অফিসে হঠাৎ পরিদর্শনে যান বরিশাল বিভাগীয় কমিশনার। গিয়ে দেখেন, অফিসে ঝুলছে তালা। ছিলেন না কর্মকর্তা বা কর্মচারীদের কেউ। পরে কমিশনার ভূমি অফিসের এক উপসহকারী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন। একই সঙ্গে দুই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে যান বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ। এ সময় অফিসের দরজায় তালা ঝুলছিল। কমিশনার সেখানে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেও কোনো কর্মকর্তা-কর্মচারীকে পাননি। পরে স্থানীয় এক দপ্তরি সকাল সাড়ে ৯টার দিকে এসে তালা খুলে দেন।
পরিদর্শনের সময় কমিশনার খলিল আহমেদ ভূমি অফিসের আশপাশের স্থানীয় কয়েকজন ব্যক্তি ও একটি মুদি দোকানির সঙ্গে কথা বলেন। তারা জানান, কর্মকর্তা-কর্মচারীরা সাধারণত সকাল ১০টা থেকে সাড়ে ১০টার আগে অফিসে আসেন না।
এরপর নির্ধারিত সময়ে কাজে উপস্থিত না থাকায় কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্ত করেন কমিশনার খলিল। তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি। একই সঙ্গে অফিস সহায়ক মো. মাহবুবুর রহমান ও মনোতোষ হালদারকে দেওয়া হয়েছে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ।
বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, নির্ধারিত সময়ে অফিসে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি দায়িত্ব পালনে চরম অবহেলার বহিঃপ্রকাশ। সরকারি কার্যালয় কর্মঘণ্টায় তালাবদ্ধ থাকা এবং কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে না থাকা গুরুতর বিষয়।
কমিশনার আরও বলেন, এ ঘটনায় উপসহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্তের পাশাপাশি দুই অফিস সহায়ককে তিন কার্যদিবসের মধ্যে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণ জানাতে বলা হয়েছে। তাঁদের জবাব সন্তোষজনক না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, সরকারি দপ্তরগুলোতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে। এতে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত হওয়ার পাশাপাশি সেবাপ্রার্থীদের ভোগান্তিও কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বরিশাল বিভাগীয় কমিশনারের একান্ত সচিব তালুকদার মো. ইনতেজার জানান, উপসহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্তের জন্য ঝালকাঠির জেলা প্রশাসকের কাছে সুপারিশসহ পত্র পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে আজ বিকেলেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘বিভাগীয় কমিশনারের নির্দেশনা অনুযায়ী শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ফ্রেইট এলাকায় কাপড়ের রোলের আড়ালে বিপুল পরিমাণ মোবাইল ফোনের একটি চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ চালানটিতে প্রাথমিক গণনায় ১ হাজার ৬৫৫টি মোবাইল ফোন পাওয়া গেছে। এসব ফোনের আনুমানিক মূল্য ৫ কোটি টাকা বলে জানা গেছে।
১৯ মিনিট আগে
সরকারি চাকরির ১১–২০ গ্রেডের নিয়োগের লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষায় (ভাইভা) নম্বর বাড়ানোর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ সার মজুত রাখার অভিযোগে সোলাইমান পাটোয়ারী নামের এক সারের ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর গুদাম থেকে ২০০ বস্তা এমওপি (মিউরেট অব পটাশ) ও ৩০০ বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার উদ্ধার করা হয়েছে।
৪৪ মিনিট আগে