Ajker Patrika

২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৬৬২, সবচেয়ে বেশি মিরপুরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৬৬২, সবচেয়ে বেশি মিরপুরে
প্রতীকী ছবি

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৩টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশি অস্ত্র, মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৭৮, ওয়ারীতে ৯৩, মতিঝিলে ৮২, তেজগাঁওয়ে ৯২, মিরপুরে ১৪০, গুলশানে ৭৮, উত্তরায় ৫৭ এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে একটি চাইনিজ কুড়াল, দুটি চাকু, ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন, আমদানি নিষিদ্ধ ৩০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ইস্কাফ, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৩৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত