
ছয় মাস ২০ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট পুনরায় চালু করা হয়েছে। আজ বুধবার (২০ মে) বিকেল ৫টা ৪৬ মিনিটে ইউনিটটি চালু করা হয়। বর্তমানে এ ইউনিট থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (২১ মে) থেকে উৎপাদন বেড়ে ২৫০ থেকে ২৬০ মেগাওয়াটে পৌঁছাতে পারে।
জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে ২০২৫ সালের অক্টোবরের শেষে এসে তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। এ ছাড়া ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে। এতদিন শুধু ১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটটি চালু ছিল।
২০০৬ সালে বড়পুকুরিয়া কয়লাখনির কয়লার ওপর নির্ভর করে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের যাত্রা শুরু হয়। প্রথমে ১২৫ মেগাওয়াটের দুটি ইউনিট নিয়ে কার্যক্রম শুরু হলেও ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিট যুক্ত হয়। তবে বিভিন্ন জটিলতায় কেন্দ্রটি কখনোই একসঙ্গে তিনটি ইউনিট চালিয়ে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, “ আজ বিকেল ৫টা ৪৬ মিনিটে তৃতীয় ইউনিট চালু করা হয়েছে। বর্তমানে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। আশা করছি, কাল থেকে এ ইউনিটে ২৫০-২৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।”
তিনি আরও জানান, প্রথম ইউনিট থেকে বর্তমানে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সব মিলিয়ে দুটি ইউনিট থেকে গড়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে, যা লোডশেডিং কমাতে সহায়ক হবে।
প্রধান প্রকৌশলী আরও বলেন, দুটি ইউনিট সচল রাখতে প্রতিদিন প্রায় ৩ হাজার ২০০ টন কয়লা প্রয়োজন হয়। বন্ধ থাকা দ্বিতীয় ইউনিটটি মেরামতের জন্য চীনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে এবং সেটিও দ্রুত চালুর চেষ্টা করা হচ্ছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া মাদ্রাসার ছাত্র আরিফ ও আদাবর থানায় রুবেল হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল রাখা হয়েছে। এই দুই মামলাসহ পৃথক সাত মামলায় জামিন বহাল থাকলেও অন্য এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন ঘিরে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
১৫ মিনিট আগে
রাজধানীর লালবাগ শহীদনগরে দুর্বৃত্তদের গুলিতে আহত রাফি হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর ভগ্নিপতি আব্দুস সাত্তার ফরাজি জানান, ডান পাঁজরে একটি গুলিবিদ্ধ হয়েছিল রাফির। প্রথম থেকেই অবস্থা সংকটাপন্ন ছিল।
২৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত তাঁত ও কাপড় উৎপাদন প্রকল্প উদ্বোধনের পরই অচল হয়ে পড়ে। ছয় বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা মেশিনগুলো নষ্ট হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিকল্পনাহীনতা ও প্রশাসনিক উদাসীনতায় প্রকল্পটি ব্যর্থ হয়ে
৩৬ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পুলিশের বিশেষ অভিযানে ৩০টি ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুম মিয়াকে আটক করা হয়েছে। মাসুম মিয়া উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। এ সময় আরও দুজনকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে