
মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের ছাতিয়ান ব্রিকস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস শুকুর গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মৃত মো. মনির উদ্দিন মালিথার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ভ্যান নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন আব্দুস শুকুর। এ সময় কুষ্টিয়ার দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাঁর ভ্যানে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বামন্দীর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় তাঁর মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাসচালক পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় এখনো গ্রেপ্তার হননি অভিযুক্ত ওয়ার্ড বয় করিম সরকার (২৯)। এদিকে ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ কোনো তদন্ত কমিটিও গঠন করেনি। তবে বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানানো হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপ
৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আদালতে হাজিরা দিয়েছেন। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে আইভী স্বশরীরে আদালতে হাজির হন। মামলাটির শুনানি করেন নারায়ণগঞ্জ দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ। শুনানি শেষে আদালত আই
১০ মিনিট আগে
সরকারি সিটিজেন চার্টার অনুযায়ী, ভূমির মালিকদের খতিয়ান, পরচা, নকশাসহ বিভিন্ন সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে সরেজমিন খানসামা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তার কার্যালয়ে কোনো সিটিজেন চার্টার চোখে পড়েনি। অনলাইনে প্রয়োজনীয় তথ্য না থাকা এবং সেবাসংক্রান্ত নির্দেশনা দৃশ্যমান না হওয়ায় সেবাগ্রহীতাদের...
৩৪ মিনিট আগে
মনসুর খান প্লাজার বিভিন্ন তলায় থাকা ব্যাগ, পারফিউম ও কসমেটিকসের গোডাউন পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশের আরএম প্লাজার ষষ্ঠ ও সপ্তম তলাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসব গোডাউনে কোটি কোটি টাকার মালামাল ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগে