ফেনীর সোনাগাজীতে ইয়াকুব নবী তারেক (২৬) নামের এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার উপজেলার বগাদানা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুনক গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে।
নিহত ইয়াকুব নবী তারেক ওই এলাকার বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ, এলাকাবাসী ও নিহত তারেকের পরিবার সূত্রে জানা যায়, ইয়াকুব নবী তারেক ইফতার করে মাগরিবের নামাজ পড়তে মসজিদে যান। সেখানে একই বাড়ির সাঈদুর রহমান পারিবারিক সমস্যার কথা বলে ডেকে নিয়ে যান।
পরে সাঈদুর রহমান, নাহিদ, শরীফ ও তাঁদের পরিবারের লোকজন মিলে তারেকের ওপর হামলা চালান। এ সময় তারেকের চিৎকারে আশপাশের লোকজন ও তাঁর বাবা এগিয়ে এলেও তাঁদের সামনেই তাঁকে এলোপাতাড়ি মারতে থাকেন। তারেকের শরীর নিস্তব্ধ হয়ে গেলে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে তাঁরা চলে যান।
নিহত তারেকের বাবা কামাল উদ্দিন বলেন, ‘আমার এক সন্তানকে বিদেশে পাঠালাম। আরেক সন্তান তারেক, সে আমাদের দেখাশোনা করে। ইফতারের পর তাকে আমাদের বাড়ির ওয়াহিদুর রহমান ও তার সন্তান আবু সাঈদ, নাহিদ, শরীফ ডেকে নিয়ে যায়। সেখানে সবাই মিলে আমার সন্তানকে মারতে থাকে।’
কামাল উদ্দিন বলেন, ‘আমি চিৎকার শুনে গিয়ে তাদের নিষেধ করলেও কোনো কথা না শুনে কোপাতে থাকে আর বলতে থাকে, ডাকাত মারতেছি। এলাকাবাসী আসতে থাকলে আমার ছেলেকে মেরে তারা চলে যায়। আমি আমার সন্তানের হত্যাকারীদের বিচার চাই। তারা জামায়াত করে, আমরা বিএনপি পরিবারের লোক। নির্বাচনের সময়ও তারা আমার ছেলেকে হুমকি দিয়েছিল।’
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হোসেন বলেন, বগাদানার গুনকে পারিবারিক শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যার সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহ উদ্ধার করি। প্রাথমিক সুরতহালে জানা যায়, তার মাথায় ৬টি আঘাতের চিহ্ন ও শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। হামলাকারীরা সবাই পলাতক। পাশাপাশি লাশ ময়নাতদন্তের জন্য ফেনীতে পাঠানো হয়েছে।

যশোর সদর উপজেলার ধোপাখোলা গ্রামের কৃষক মোস্তফা। চলতি বোরো মৌসুমে ধান চাষ করেছেন পাঁচ বিঘা জমিতে। মাসখানেক আগে রোপণ করা এসব চারা লালচে হয়ে যায়। জমিতে সার না দিলে থোড় আসবে না। তাই গত মঙ্গলবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে জমিতে ইউরিয়া, টিএসপি, দস্তাসহ তিন ধরনের সার ছিটাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মধুপুরে গাছ নিধনের পর আগুন লাগিয়ে ৭৫ একর বনভূমি জবরদখলের পাঁয়তারা চলছে। প্রভাবশালীরা বন দখলের নেপথ্যে থাকায় ঘটনার দুই সপ্তাহ পরেও অপরাধীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। বনকর্মীরা এ ব্যাপারে নির্লিপ্ত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান ‘হামিদ অ্যাগ্রো’। আর তাতে গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অর্থে। এ কাজে প্রায় ৪ কোটি টাকা ব্যয় হয়েছে।
১ ঘণ্টা আগে
পুলিশের নাম ভাঙিয়ে টোকেনের মাধ্যমে মাসিক চাঁদা আদায় করা হচ্ছে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে। চালকদের দাবি, নির্দিষ্ট প্রতীকযুক্ত টোকেন কিনলে মাসজুড়ে আর কোনো ঝামেলা থাকে না। তবে এই টোকেন না থাকলে কাগজপত্র ঠিক থাকলেও মামলা, রিকুইজিশনসহ নানা হয়রানির মুখে পড়তে হয়।
১ ঘণ্টা আগে