
চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ মূল্যবৃদ্ধির গেজেট বাতিল, ভূমির মালিকানা নিশ্চিতকরণ এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন চা-শ্রমিকেরা।
আজ শুক্রবার সকালে উপজেলার কালিটি চা-বাগানে চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শ্রমিকেরা এক ঘণ্টার কর্মবিরতিও পালন করেন।
কালিটি চা-বাগান পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অনিমা অলমিকের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক কৃষ্ণদাস অলমিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের প্রধান সমন্বয়ক এস এম শুভ, শ্রমিকনেতা দয়াল অলমিক, বিশ্বজিৎ দাস, কার্তিক নাইডু ও সীতারাম অলমিকসহ অনেকে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজারদরের সঙ্গে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার অত্যন্ত অসামঞ্জস্যপূর্ণ ও অমানবিক। প্রতিবছর মাত্র ৮ টাকা করে মজুরি বৃদ্ধি শ্রমিকদের সঙ্গে তামাশা ছাড়া কিছু নয়। বর্তমান ১৮৭ টাকা দৈনিক মজুরিতে জীবনধারণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই সম্মানজনক জীবনের জন্য ন্যায্য মজুরি এখন প্রতিটি চা-শ্রমিকের প্রাণের দাবি।
বক্তারা আরও বলেন, এ ভূখণ্ডে প্রায় ২০০ বছর ধরে বসবাস করলেও চা-শ্রমিকেরা এখনো ভূমিহীন। ভূমির মালিকানা না থাকায় তাঁরা নাগরিক নানা সুযোগ-সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে চা-শ্রমিকদের জন্য ভূমির মালিকানা নিশ্চিত করা জরুরি হয়ে উঠেছে।
সমাবেশ শেষে চা-শ্রমিকেরা একটি মিছিল বের করে বাগানের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

বর্ষায় পানিতে টইটম্বুর চলনবিলে চলাচল ও মাছ ধরার জন্য বেড়েছে ডিঙি নৌকার চাহিদা। নাটোরের গুরুদাসপুরসহ চলনবিল অঞ্চলের কারখানাগুলোতে এখন কাঠের নৌকা তৈরির ধুম। আকার ও মানভেদে নৌকা বিক্রি হচ্ছে ৬ হাজার থেকে ১২ হাজার টাকায়।
৮ মিনিট আগে
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক সার্জনকে অনৈতিক প্রস্তাব, অশালীন ইঙ্গিত এবং মানসিকভাবে হয়রানির অভিযোগে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলমের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে তদন্তের স্বার্থে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে...
৩৬ মিনিট আগে
টাঙ্গাইলে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দেওয়া ভুল এক্স-রে রিপোর্টের কারণে ভুল চিকিৎসার ঝুঁকিতে পড়েছিলেন সাদিয়া আক্তার বৃষ্টি নামে এক রোগী। তবে অর্থোপেডিক চিকিৎসকের সতর্কতায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন তিনি।
৩৯ মিনিট আগে
কিশোরগঞ্জ শহরের জনতা স্কুল রোডে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় মোহাম্মদ তুহিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশের টহলদল জানতে পারে, নিহত তুহিন টহলদলে থাকা গাড়িচালক পুলিশ সদস্য শামসুল হকের ছেলে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক।
১ ঘণ্টা আগে