
মাদারীপুর জেলার শিবচরে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে রিমি বেগম (৩৫) ও আয়শা আক্তার (৯) নামে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচি-ভাতিজি। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁরা একটি বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার দ্বিতীয়াখন্ড ইউনিয়নের মোড়লকান্দি এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত আয়শা ওই এলাকার হারুন মাদবরের মেয়ে এবং রিমি বেগম খায়রুল মাদবরের স্ত্রী।
দুর্ঘটনায় আহতরা হলেন, ভ্যানচালক লিটন (১৯) ও নিহত আয়শার মা মাহিমা আক্তার (৩৫)। এ ছাড়া ভ্যানে থাকা আরও ৩ যাত্রী আহত হয়েছেন। তাঁরা সকলেই দ্বিতীয়াখন্ড ইউনিয়নের মাদবরকান্দি এলাকার বাসিন্দা। ভ্যানচালক লিটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার দুপুরে পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন তাঁরা। এ সময় দ্বিতীয়াখন্ড ইউনিয়নের মোড়লকান্দি মোড়ে এলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাঁদের বহনকারী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানটি ছিটকে পড়ে গুরুতর আহত হন যাত্রীরা। পরে তাঁদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রিমি ও আয়শাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

নাটোরে বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের সাড়ে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. স্বাধীন হোসেন (২২) নামে এক ডিস্ট্রিবিউশন সেলস অফিসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার স্বাধীন নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের বাসিন্দা।
১০ মিনিট আগে
চট্টগ্রাম নগরে ফুটবল ম্যাচ জিতে উল্লাসের সময় গোলপোস্ট খুলে পড়ে এর চাপায় মাহিদুল ইসলাম (২০) নামের এক যুবক মারা গেছেন। আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে নগরের হালিশহর থানাধীন বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহিদুল পটুয়াখালী জেলার বাউফল থানার কোনোপদিয়া গ্রামের রাসেল গাজীর ছেলে।
২৪ মিনিট আগে
দীর্ঘ ২৩ বছর নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক মুয়াজ্জিনকে রাজকীয় বিদায় দিয়েছে যুবসমাজ। আজ শুক্রবার জুমার নামাজ শেষে জগন্নাথপুর পৌরশহরের উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন গোলাম কবিরকে এ রাজকীয় বিদায় জানানো হয়।
২৬ মিনিট আগে
রাজধানীতে এক রাতে টানা চারটি স্থানে অভিযান চালিয়ে ৬৫ কেজি ৯০০ গ্রাম সিসা, ৪১টি হুক্কা ও সিসা সেবনের বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় অনলাইনে সিসা বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে...
৩৮ মিনিট আগে