
পুরান ঢাকার ইংলিশ রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক অভিযান পরিচালনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় সেখানে নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীকে ধরে ফেলেন মন্ত্রী। সরকারি দায়িত্ব পালনের সময় বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখার অভিযোগে তাৎক্ষণিক তাঁর চিকিৎসক হিসেবে নিবন্ধন বাতিল এবং সরকারি চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেন মন্ত্রী।
আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। অভিযান শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান একাধিকবার এই চিকিৎসককে (ডা. মইনুল হাসান চিশতী) শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছেন। কিন্তু তিনি সেসবের কোনো তোয়াক্কা করেননি। সরকারি হাসপাতালে দায়িত্ব পালনের পরিবর্তে নিয়মিত এই বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করে (রোগী দেখে) আসছেন।’
সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘এই চিকিৎসক সরকারি হাসপাতালের একটি ভুয়া পদত্যাগপত্র (ফেক রেজিগনেশন লেটার) ব্যবহার করে এখানে কাজ করেছেন। পপুলার ডায়াগনস্টিক সেন্টারও তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে কি না, তা যাচাই না করেই তাঁকে কাজের সুযোগ দিয়েছে। এ কারণে হাসপাতালটির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
মন্ত্রী বলেন, ‘ওই চিকিৎসক অনৈতিক কাজ করেছেন, আর এতে এই হাসপাতাল সহযোগিতা করেছে। তাঁর (ডা. মইনুল হাসান চিশতী) নিবন্ধন বাতিল এবং সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হবে।’
অভিযানের সময় উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সংশ্লিষ্ট চিকিৎসক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

রাজধানীর বনানী এলাকায় ক্রেতা সেজে স্বর্ণালংকার কেনার সময় ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বনানী থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রুবেল আহম্মেদ ফকির...
১ ঘণ্টা আগে
নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর বাজারে সুমন মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া বাখরনগর গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ আল নোমান (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার চড়াইকোল রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বছর দেড়েক আগে উম্মির বিয়ে হয়। আজ তার সমাজবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা ছিল। কিন্তু সকালের দিকে তার প্রসবব্যথা শুরু হয়। পরে স্বজনেরা হাসপাতালে নিয়ে যান। সেখানে সে সন্তান প্রসব করে। পরে দুপুরের দিকে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের কেন্দ্রসচিবকে বিষয়টি জানায় এবং শারীরিক অসুস্থতা নিয়েই সে পরীক্ষায় অংশ নেয়।
২ ঘণ্টা আগে