
চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোরের দিকে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল যশোর নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকা থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর বেলা সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিড ইমন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন—এমন গোপন তথ্য ছিল যশোর পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম যশোর নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় অবস্থান নেয়। ভোরের দিকে কালো রঙের একটি প্রাইভেটকার দেখে সন্দেহ হলে তল্লাশি চালালে গাড়ির ভেতরে ইমনকে শনাক্ত করে পুলিশ। গোঁফ কেটে ফেলায় প্রথমে ইমনকে চিনতে পুলিশের বেগ পেতে হয়।

ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করেন তিনি চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। এ সময় গাড়ির ভেতরে থাকা আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
যশোরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম জানান, ডেভিড ইমন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে একটি সন্দেহজনক প্রাইভেটকার তল্লাশি করে ইমনসহ তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আজ সকাল ১০টায় তাঁকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের অপরাধ রেকর্ড অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে জোড়া খুন এবং চট্টগ্রাম ও দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে কোটি টাকা চাঁদা দাবির মামলাসহ অন্তত ৭টি গুরুতর ফৌজদারি অপরাধের মামলা রয়েছে। চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির চক্র সচল রাখার পেছনে তাঁর মূল ভূমিকা ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ও আলাতলী ইউনিয়নের সংযোগস্থলে মরা নদীর ওপর একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন ৫০ গ্রামের লক্ষাধিক মানুষ। একটি সেতু না থাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
৪১ মিনিট আগে
পিরোজপুর শহরের পুরাতন পৌরসভা সড়কে বৈদ্যুতিক সার্ভিসের তার চুরির সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। আজ বুধবার রাতে ওই এলাকার একটি ফলের গুদামের সার্ভিস তারসহ অন্যান্য জিনিস চুরির সময় ধরা পড়েন তিনি। পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
বাগেরহাটে সাত বছর পর আগামীকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন হতে যাচ্ছে। সমিতির ১৭টি পদে ৩৮ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ৫০৮ জন সদস্য এতে ভোটাধিকার প্রয়োগ করবেন।
১ ঘণ্টা আগে
খাদ্য নিরাপত্তা, কৃষকের স্বার্থ ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করে দেশে এগ্রিভোল্টাইক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, একই জমিতে কৃষি উৎপাদন অব্যাহত রেখে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে এগ্রিভোল্টাইক কার্যকর সমাধান হতে পারে। ত
১ ঘণ্টা আগে