
ফেনীর সোনাগাজীতে দরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড ভাগাভাগি নিয়ে যুবদল নেতা ও গ্রামপুলিশের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় তাঁরা দুজনই আহত হয়েছেন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন স্থানীয় যুবদল নেতা এমরান চৌধুরী ও গ্রামপুলিশ রাকিব। তাঁরা উভয় রক্তাক্ত জখম হন। রাকিব গ্রামপুলিশের পাশাপাশি ইউনিয়ন শ্রমিক দলের সদস্যসচিব পদে রয়েছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মতিগঞ্জ ইউপির দরিদ্রদের জন্য ৮৮টি কার্ড বরাদ্দ দেওয়া হয়। এসব কার্ডের তালিকায় গ্রামপুলিশ রাকিব দুজনের নাম অন্তর্ভুক্ত করেন। যুবদল নেতা এমরান চৌধুরী এর কারণ জানতে চান। এ নিয়ে তাঁরা কথা-কাটাকাটি এবং একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন। রাকিবের হাতে ও এমরানের মাথায় রক্তাক্ত জখম হয়।
জানা গেছে, শ্রমিক দল নেতা রাকিব সম্প্রতি ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশের চাকরি পেয়েছেন। তিনি ইউনিয়নের ভাদাদিয়া ৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন।
এ বিষয়ে মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি, ভাতার কার্ডের তালিকা নিয়ে দুজনের মধ্যে মারামারি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।’
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের লাঠিপেটায় অন্তত তিন সাংবাদিক আহত হয়েছেন। আহত সাংবাদিকেরা হলেন তোফায়েল (বাংলা নিউজ), আকাশ (এনপিবি নিউজ) ও কাওসার আহমেদ রিপন (আজকের পত্রিকা)। তাঁদের শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে
পুলিশের পোশাক বা ইউনিফর্মকে যাঁরা দুর্নীতির মাধ্যমে কলুষিত করছেন, তাঁদের চিহ্নিত করে বাহিনী থেকে অপসারণ এবং বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার। তিনি বলেছেন, ‘যে ইউনিফর্ম আমাদের সম্মানের প্রতীক, সেটিকে যারা কলুষিত করছে, তাদের স্থান
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার ঘণ্টাখানেকের ব্যবধানে সন্ত্রাসীদের হাতে খুন হলেন ইমন (৩৯) নামের এক যুবক। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় সাদেক-বাবুল মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান উপলক্ষে যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা দিয়ে চড়াও হয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভ্রাম্যমাণ আদালত স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন নির্বাহী ম্যাজিস্ট্রেট
৩ ঘণ্টা আগে