নারায়ণগঞ্জের ফতুল্লায় কারগার থেকে বের হওয়ার ঘণ্টাখানেকের ব্যবধানে সন্ত্রাসীদের হাতে খুন হন ইমন (৩৯) নামের এক যুবক।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় সাদেক-বাবুল মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইমন মাসদাইর গুদারাঘাট এলাকার ওমর খৈয়ামের ছেলে।
নিহত ইমনের বাবা ওমর খৈয়াম জানান, দীর্ঘ কারাভোগের পর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামিনে কারাগার থেকে বেরিয়ে বাসায় আসেন ইমন। বাসায় আসার কিছুক্ষণ পর ফেরদৌস মোবাইলে কল করে গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় বাবুল মিয়ার বাসায় ডেকে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে ফেরদৌস তাঁর পুত্র ইমনকে সন্ত্রাসী জাহিদ, চক্ষু হৃদয়সহ অপর সন্ত্রাসীদের হাতে তুলে দেন।
ওমর খৈয়াম জানান, পরে জাহিদ ও অপর সন্ত্রাসীরা তাঁর ছেলেকে এলোপাতাড়ি কোপায়। তাঁর ছেলে তখন দৌড়ে পার্শ্ববর্তী সাদেক মিয়ার বাড়িতে গিয়ে আশ্রয়ের চেষ্টা করলে সেখানে তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত ইমনকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা ইমনকে মৃত ঘোষণা করেন।
ওমর খৈয়াম আরও জানান, হত্যাকারীদের মধ্যে হৃদয় কারাগার থেকে জামিনে বের হয়ে আসেন। নিহত ইমন তাঁর সঙ্গে ইলেকট্রিকের কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং আমি নিজও পরিদর্শন করেছি। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করেছে।’

গাইবন্ধার পলাশবাড়ীতে ‘রামমূর্তি’ নির্মাণ বিতর্কে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণীকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ময়মনসিংহ আদালতের বিচারক।
৪ মিনিট আগে
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থে আরও দুই সন্দেহভাজন ব্যক্তির ডিএনএ প্রোফাইল প্রস্তুত ও তুলনামূলক পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে একজন সাবেক সেনাসদস্য এবং অপরজন বেসামরিক ব্যক্তি।
৯ মিনিট আগে
পঞ্চগড় রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রেলওয়ের বিভাগীয় ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
১৬ মিনিট আগে
নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে অভিযুক্ত রবিউল ইসলাম সিকদারকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও দ্রুত বিচারের দাবিতে আন্দোলন হয়েছে।
১৯ মিনিট আগে