
রাজধানীর কদমতলীর নামা-শ্যামপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত আরেক ‘ছিনতাইকারীর’ নাম-পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম জনি (৩৫)। তবে জনির স্ত্রীর দাবি, তাঁর স্বামী পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক।
আজ শনিবার সকালে নিহত জনির স্ত্রী স্বপ্না বেগম ঢাকা মেডিকেলে এসে তাঁর স্বামীর মরদেহ শনাক্ত করেন। স্বপ্না বেগম বলেন, তাঁদের বাসা শ্যামপুর ব্রিজ নবরুন গলিতে। তাঁদের ঘরে তিন সন্তান রয়েছে। তাঁর স্বামী ব্যাটারিচালিত রিকশা চালাতেন বলে দাবি স্বপ্নার।
স্বপ্না বেগম বলেন, গতকাল রাতে রিকশা নিয়ে বের হয়েছিলেন জনি। সকালে পুলিশের মাধ্যমে জানতে পারি কে বা কারা জনিকে ছুরি মেরেছে। এরপর ঢাকা মেডিকেলে এসে স্বামীর মরদেহ দেখতে পাই।
এর আগে আজ ভোরে নামা-শ্যামপুরের বড়ইতলা ভাঙ্গা ব্রিজের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী খুনের ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা ছুরিকাহত ওই ছিনতাইকারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজীব কুমার বাড়ৈ জানান, ভোরে ভাঙ্গা ব্রিজের পাশে দুই পথচারীকে ঘেরাও করে তিন ছিনতাইকারী। তাদের মধ্যে এক ছিনতাইকারী এক পথচারীকে জাপটে ধরলে তার কাছ থেকে জিনিসপত্র টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অন্য দুই ছিনতাইকারী। একপর্যায়ে সুইচ গিয়ার দিয়ে পথচারীকে আঘাত করতে গেলে পেছন থেকে জাপটে ধরা অপর ছিনতাইকারী ছুরিকাহত হয়। এ সময় দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও আহত ছিনতাইকারী রাস্তায় পড়ে থাকে। পরে খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগের গত চারটি নির্বাচনই ছিল ভুয়া। তারা মৃত মানুষের ভোটও নিজেরা দিয়েছে। এমনকি যাঁরা ভোট দিতে যাননি, তাঁদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল।
১ ঘণ্টা আগে
দীর্ঘ আট বছর পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও অবতরণ করল বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট। আজ মঙ্গলবার সকালে ওমানের সালামএয়ারের ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এখন থেকে মাসকাট-সিলেট রুটে নিয়মিত যাত্রী পরিবহন করবে সালামএয়ার।
২ ঘণ্টা আগে