
ফরিদপুরে বাড়ির ছাদে বিদ্যুতের কাজ চলাকালে ইলেকট্রিশিয়ানকে বিদ্যুতায়িত হতে দেখে হৃদ্ক্রিয়া বন্ধ হয়ে আবীর হোসেন (৫৫) নামের এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। বিদ্যুতাহত ইলেকট্রিশিয়ানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শনিবার বেলা ২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট খোদাবক্স সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবীর হোসেন শরীয়তপুর জেলার নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। গত বৃহস্পতিবার ছুটিতে তিনি বাড়িতে যান।
থানা-পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক আবীর হোসেন জেলা শহরের খোদাবক্স রোড এলাকায় জায়গা ক্রয় করে চারতলা ভবন নির্মাণ করেন। আজ দুপুরে নতুন ভবনটির ছাদে বিদ্যুৎ সংযোগের কাজ চলছিল। এ সময় ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ বিদ্যুতায়িত হন। তাঁকে বিদ্যুতায়িত হতে দেখে আবীর হোসেন অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আবীর হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত আব্দুল আজিজকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ওই পুলিশ পরিদর্শক আগে থেকেই হৃদ্রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
ঘটনাটি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, ‘ধারণা করা হচ্ছে ইলেকট্রিশিয়ানের সঙ্গে আবীর হোসেনও বিদ্যুতায়িত হয়েছিলেন। এরপর হৃদ্ক্রিয়া বন্ধ হয় তাঁর। মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড়ের একটি কাঁচা রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় পুরোনো একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত পদ্মার ঘাট এলাকা থেকে বন্দুকটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
চাঁদপুর সদর উপজেলার পদ্মা-মেঘনা নদী ও বিভিন্ন মাছঘাটে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। এ সময় ইলিশ মজুতের অপরাধে দুই আড়তদারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৩৯ মিনিট আগে
মালয়েশিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বিপ্লব হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মালয়েশিয়ার জোহর রাজ্যের মোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৫) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত স্কুলছাত্রীর ব্যবহৃত আইফোনও উদ্ধার করা হয়েছ
১ ঘণ্টা আগে