
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা কমিটির উপকর্মসংস্থান-বিষয়ক সম্পাদক বশিরকে কুপিয়ে দুই হাত ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রোববার রাতে সদর ও সিংগাইর উপজেলার সীমান্তবর্তী একটি ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। আহত বশির সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের পালোরার চর গ্রামের মনির হোসেনের ছেলে।
আজ সোমবার দুপুরে মানিকগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ জানান, ঘটনাস্থল সদর থানা এলাকার শেষ সীমানা থেকে সিংগাইর থানা এলাকার প্রায় ২০০ গজের মধ্যে। কারা এবং কী কারণে বশিরের ওপর হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
এদিকে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি এম এ সিফাদ কোরাইশী ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতি দেওয়া হয়। এতে হামলার জন্য বিএনপি-জামায়াতের লোকজনকে দায়ী করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, বশিরকে তাঁর বন্ধুরাই কুপিয়েছেন বলে শুনেছি। রাতে ইটভাটায় তিনি কার সঙ্গে এবং কেন গিয়েছিলেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরেও হামলা হয়ে থাকতে পারে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। এ ঘটনায় বিএনপি বা ছাত্রদলের নাম জড়িয়ে নিষিদ্ধ সংগঠনটি গুজব ছড়াচ্ছে বলেও তিনি দাবি করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, হামলাকারীরা বশিরের পরিচিত ও বন্ধু বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের বাড়িও সদর উপজেলায়। কীভাবে এবং কেন বশিরকে ইটভাটায় নেওয়া হয়েছিল, কারা সেখানে ছিল এবং হামলার পেছনে কী কারণ রয়েছে, সবকিছু তদন্ত করা হচ্ছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেছেন, মানুষের মধ্যে অসহিষ্ণুতা সৃষ্টি হয়েছে। এ অবস্থার পরিবর্তন করতে হবে। পুলিশকে সহযোগিতা করতে হবে। রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না। অসহিষ্ণুতা একদিনে হয়নি। আগে এমন ছিল না। যারা করছে, তাদের একটা উদ্দেশ্য আছে।
১০ মিনিট আগে
চাঁদপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া চানাচুর ও আচার উৎপাদন, মোড়কজাত এবং বাজারজাত করার দায়ে ‘আল মদিনা ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং মালিক মো. শুক্কুরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরসিয়া গ্রামে একটি বাড়িতে মজুত করে রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যার দিকে একের পর এক বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বাড়িটির দেয়াল, টিনের চালাসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩৫ মিনিট আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর রাজধানীর মানিকদীতে আবাসন প্রকল্প এলাকায় অন্তত তিনবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। জমির দখল ও পাল্টা দখল নিয়ে আবাসন কোম্পানিগুলো এই সংঘর্ষে জড়ায়। এসব আবাসন কোম্পানির পেছনে ক্ষমতাধর ব্যক্তি ও রাজনীতিকেরা রয়েছেন।
৪২ মিনিট আগে